আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় বইছে ঝড়ো হাওয়া, লস এঞ্জেলেসে ‘উইন্ড এডভাইজরি’ জারি

ক্যালিফোর্নিয়ায় বইছে ঝড়ো হাওয়া, লস এঞ্জেলেসে ‘উইন্ড এডভাইজরি’ জারি

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অংশে বইছে ঝড়ো বাতাস। মঙ্গলবার (২৩ মার্চ) রাত থেকে এই ঝড়ো বাতাস শুরু হয়েছে ক্যালিফোর্নিয়ার কিছু অঞ্চলে। ফলে লস এঞ্জেলেসসহ বিভিন্ন কাউন্টিতে ‘উইন্ড এডভাইজরি’ জারি করা হয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস সূত্র জানিয়েছে, বুধবার (২৪ মার্চ) পর্যন্ত এই ঝড়ো বাতাস অব্যাহতভাবে বইতে থাকবে।

পাসাডিনায় ঝড়ো বাতাসের কারণে একটি বাড়ির উপর ক্রেন পড়ে গিয়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সাথে একই অঞ্চলে একটি গাড়ির উপর গাছ পরে যেয়ে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। একই রাতে ঝড়ো বাতাস থেকে আগুনের সূত্রপাত হয়ে শ্যাডো হিলসের পাদদেশের একটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।   

এছাড়া ঝড়ো বাতাসের কারণে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে, আউটডোর ডাইনিং এর সুবিধা সম্পন্ন ১০টি প্রতিষ্ঠানের আয়োজন বাতাসের কারণে সম্পূর্ণ বিনষ্ট হয়েছে।

লস এঞ্জেলেস কাউন্টিতে বুধবার সকাল ৯টা পর্যন্ত উইন্ড এডভাইজরি জারি করেছে কর্তৃপক্ষ। এছাড়া অরেঞ্জ কাউন্টি এবং ইনল্যান্ড এম্পায়ারে দুপুর পর্যন্ত ঝড়ো বাতাস সতর্কতা জারি রয়েছে।     

ন্যাশনাল ওয়েদার সার্ভিস সূত্র জানিয়েছে, ১৫ থেকে ২৫ মাইল বেগে বাতাস বইতে থাকবে। এর পাশাপাশি সাউদার্ন ক্যালিফোর্নিয়ার পাহাড়, উপত্যকা ও গিরিখাতগুলোতে ৪৫ মাইল বেগে ঝড়ো বাতাস বয়ে যাবে।

লস এঞ্জেলেস কাউন্টির পাহাড়গুলোতে ২৫ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস বইবে। এছাড়া মাঝেমাঝে ৬০ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইবে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করে জানিয়েছে, ঝড়ো বাতাসের কারণে গাছপালা ও বৈদ্যুতিক লাইনের ক্ষয়ক্ষতি হতে পারে। ফলে বিভিন্নস্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে বাসিন্দাদের বৈদ্যুতিক লাইন এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।  

এলএবাংলাটাইমস/ওএম


শেয়ার করুন

পাঠকের মতামত