আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে বেড়েছে বন্দুক হামলার ঘটনা

লস এঞ্জেলেসে বেড়েছে বন্দুক হামলার ঘটনা

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে বন্দুক হামলা ও এই সংশ্লিষ্ট অপরাধের সংখ্যা বাড়ছে। বন্দুকের অবাধ ব্যবহার আইনের কারণে এই ধরণের ঘটনা বাড়ছে বলে জানিয়েছে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট।

গত সাতদিনে যুক্তরাষ্ট্রে সাতটির বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সব বন্দুক হামলায় মারা গেছেন অন্তত ২০ জন। জর্জিয়ার তিনটি স্পা সেন্টারে বন্দুক হামলার ঘটনায় মারা গেছে ছয় এশিয়ান নারী ও দুই শ্বেতাঙ্গ। এছাড়া কলোরাডোর একটি শপিংমলে বন্দুক হামলার ঘটনায় মারা গেছেন ১০ জন।

এসব হামলার পরপরই যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে আবারো জোরেশোরে কথা শুরু হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিজ্ঞা করেছেন খোলাবাজারে কোনো রকম যাছাই-বাছাই ছাড়া আগ্নেয়াস্ত্র বিক্রি বন্ধ করা হবে এবং আগ্নেয়াস্ত্র আইন আরো কঠোর করা হবে। তবে এর বিরোধিতা করছেন রিপাবলিকানরা। তারা বলছেন, এসব হামলা ঠেকানোর জন্য আইন কঠোর না করে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়াতে হবে।

লস এঞ্জেলেসেও সাম্প্রতিক সময়ে বন্দুক হামলার ঘটনা বেড়ে যাওয়ায় আগ্নেয়াস্ত্র আইন নিয়ন্ত্রণের বিষয়টি আরো গুরুত্ব পাচ্ছে এই কাউন্টিতে। বুধবার (২৪ মার্চ) পুলিশ কমিশনের মিটিং এ পুলিশ প্রধান মাইকেল ম্যুরে জানিয়েছেন, গত সপ্তাহে লস এঞ্জেলেস বন্দুক হামলায় আহত হয়েছে ২৮ জন বাসিন্দা। গত সপ্তাহে বন্দুক হামলাইয় আহতের সংখ্যা ছিলো ১৭ জন।

মাইকেল ম্যুরে বলেন, ’২৮ জন গুলিবিদ্ধের ঘটনা উদ্বেগ ও হতাশার। ২৮ জনের মধ্যে ১১ জন গুলিতে আহত হয়েছে এই সাপ্তাহিক ছুটিতেই। তাই এসব ছুটির দিনে ছোট ও বড় জনসমাগমের দিকে আমরা গুরুত্ব দিচ্ছি’। 

তিনি জানান, গোলাগুলি ও এই সংশ্লিষ্ট ঘটনায় আটকের সংখ্যাও বেড়েছে। এই বছরে এখন পর্যন্ত ১০৩ জনকে এই সংক্রান্ত অপরাধের কারণে আটক করা হয়েছে। গত বছরের এই সময়ে আটকের সংখ্যা ছিলো ৬৭ জন।

মাইকেল ম্যুরে বলেন, ‘অপরাধীর সংখ্যা বাড়ার সাথে সাথে পুলিশি তৎপরতাও বাড়ানো হয়েছে। আর অব্যাহতভাবে পুলিশের অভিযান চলতে থাকায় অপরাধী ধরার সংখ্যাও বেড়েছে’।

এদিকে, প্রেসিডেন্ট জো বাইডেন সিনেট অধিবেশনে অ্যাসাল্ট বন্দুক বিক্রি নিষিদ্ধ করার প্রস্তাব পাশ করতে বলেন এবং বন্দুক বিক্রির সময় অবশ্যই ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করে নেওয়ার দাবি করেন। তিনি বলেন, ‘এটি কমন সেন্স এর ব্যাপার, বন্দুক আইন কঠোর করলে ভবিষ্যতে আরো অনেক প্রাণ রক্ষা পাবে’।

তিনি বলেন, ‘এটি কোনো রাজনৈতিক বা দলীয় এজেন্ডা নয়। এটি আমেরিকানদের ইস্যু। আমাদের এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে’।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত