আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার চার স্কুল ডিসট্রিক্টের শিক্ষার্থীরা ফিরছে ক্লাসরুমে

ক্যালিফোর্নিয়ার চার স্কুল ডিসট্রিক্টের শিক্ষার্থীরা ফিরছে ক্লাসরুমে

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার চারটি স্কুল ডিসট্রিক্ট এর শিক্ষার্থীরা এক বছর পর ক্লাসরুমে ফিরছে। সোমবার (২৯ মার্চ) থেকে চার স্কুল ডিসস্ট্রিক্টের শিক্ষার্থীদের ইন-পারসন পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে।

গত বছর করোনাভাইরাস শুরু হওয়ার পর মার্চ থেকে ক্যালিফোর্নিয়ার ১ হাজার ৩৭টি পাবলিক স্কুল ডিসট্রিক্ট এর শিক্ষার্থীদের ক্লসরুমে আসা বন্ধ হয়ে গেছে এবং তাদের ভার্চুয়াল পাঠদান কার্যক্রম চলছে। এই সময়ে করোনা পরিস্থিতির কারণে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে, আবার বন্ধও হয়েছে।

তবে স্কুল বোর্ডগুলো শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে আনেনি। প্রথমত করোনা স্বাস্থ্যবিধি মেনে ক্লাসরুমে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে যেই ব্যয় হবে, সেটি দেওয়ার মতো সক্ষমতা বোর্ডগুলোর ছিলো না। একই সাথে টিচার্স ইউনিয়নের সাথে বনিবনা না হওয়ায় শিক্ষার্থীদের ইন-পারসন ক্লাসরুমে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

সোমবার থেকে যেই চারটি স্কুল ডিসট্রিক্ট তাদের শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে এনেছে সেগুলো হলো- লং বিচ ইউনিফাইড, গ্লেনডেল ইউনিফাইড, ডাওনি ইউনিফাইড এবং ম্যানহাটন ইউনিফাইড স্কুল ডিসট্রিক্ট। এই চারটি ডিসট্রিক্ট এর স্কুলগুলো পাবলিক হেলথ কর্মকর্তাদের নির্দেশিত করোনা স্বাস্থ্যবিধি মেনে ক্লাসরুমে শিক্ষার্থীদের ফিরিয়ে আনছে। এছাড়া স্কুলগুলোতে আগের নির্ধারিত সময় থেকে ক্লাস আরো কম সময় ধরে চলবে।

যেসব শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে আনা হয়েছে, সেগুলো হলো-

১) লং বিচ ইউনিফাউইড: ফিফথ গ্রেড পর্যন্ত ট্র্যাডিশনাল কিন্ডারগার্টেন।

২) গ্লেনডেল ইউনিফাইড: সেকেন্ড গ্রেড পর্যন্ত ট্র্যাডিশনাল কিন্ডারগার্টেন।

৩) ডাওনি ইউনিফাইড: টুয়েলভ গ্রেড পর্যন্ত ট্র্যাডিশনাল কিন্ডারগার্টেন।

৪) ম্যানহাটন বিচ ইউনিফাইড: নাইন গ্রেড পর্যন্ত ট্র্যাডিশনাল কিন্ডারগার্টেন।

ক্যালিফোর্নিয়ার কালার-কোড সিস্টেম অনুযায়ী, প্রত্যেক ধাপেই স্কুলগুলো খোলার নিয়মনীতি ও বিধিনিষেধ কী হবে- সেটি নির্ধারণ করে দেওয়া আছে।

লস এঞ্জেলেস কাউন্টি এখন রেড টায়ারে আছে। লস এঞ্জেলেস কাউন্টি ইউনিফাইড ডিসট্রিক্ট বোর্ড ক্লাসরুম খুলে দিতে রাজ্য কর্তৃক ফান্ড চেয়েছে এবং সিক্স গ্রেড পর্যন্ত ক্লাস খোলা রাখার কথা জানিয়েছে।

এদিকে, এই মাসে গভর্নর গেভিন নিউসাম এক বিলে সই করে জানান, শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরে আসতে হলে সব শিক্ষার্থী, শিক্ষক ও স্কুলের কর্মীদের টিকা নিতে হবে- এমন কোনো বাধ্যবাধকতা নেই।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত