আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার ৫০ ও এর বেশি বয়েসীদের টিকা দেওয়া শুরু

ক্যালিফোর্নিয়ার ৫০ ও এর বেশি বয়েসীদের টিকা দেওয়া শুরু

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার ৫০ বছর ও এর বেশি বয়েসী বাদিন্দাদের টিকা দেওয়া শুরু হচ্ছে। বাসিন্দারা চাইলে রাজ্যের করোনা ভ্যাকসিন সংক্রান্ত ওয়েবসাইট থেকে অগ্রীম অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।

বুধবার (৩১ মার্চ) টিকা নেওয়ার অ্যাপয়েন্টমেন্ট এর জন্য কার্যক্রম শুরু হয়েছে৷ বৃহস্পতিবার থেকে ৫০ ও এর বেশি বয়েসী বাসিন্দাদের টিকা দেওয়া শুরু হবে।

এর আগে শুধুমাত্র ৫০ ও ৬৪ বছর বয়েসী যেসব বাসিন্দা স্বাস্থ্যখাত, জরুরি সেবায় নিয়োজিত রয়েছে এবং যাদের করোনার সংক্রমণের উচ্চ ঝুঁকি রয়েছে, তাদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছিলো।

https://myturn.ca.gov/ এই ওয়েবসাইট থেকে টিকা নেওয়ার অগ্রীম রেজিস্ট্রেশন করতে হবে। এই ওয়েবসাইটে যেয়ে নাম-ঠিকানাসহ অন্যান্য তথ্য পূরণ করলে নিকটস্থ টিকাকেন্দ্র ও টিকা গ্রহণের তারিখ জানিয়ে দেওয়া হবে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, প্রতি সপ্তাহে রাজ্যটিতে অন্তত তিন মিলিয়ন ডোজ টিকা প্রয়োগ করা হবে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম জানান, এপ্রিলের শেষে প্রতি সপ্তাহে ৪ মিলিয়ন ডোজ টিকা প্রয়োগ করা সম্ভব হবে। তবে টিকা সংকট থাকায় এখন প্রতি সপ্তাহে ১ দশমিক ৮ মিলিয়ন ডোজ টিকা প্রয়োগ করা সম্ভব হচ্ছে। আশা করা যাচ্ছে, এপ্রিলে এটি ২ দশমিক ৫ মিলিয়ন ডোজে উন্নীত করা যাবে। আর এপ্রিলের শেষে ১৬ বছর ও এর বেশি বয়েসী বাসিন্দাদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে। তখন প্রতি সপ্তাহে ৩ মিলিয়ন ডোজ টিকা প্রয়োগ করতে পারার সম্ভাবনা আছে।

এদিকে, কৃষিক্ষেত্রে যেসব কর্মী আছেন যারা বড় টিকাদান কেন্দ্রগুলোতে এসে টিকা নেওয়ার সুযোগ হচ্ছে না, তাদের জন্য ভ্রাম্যমান টিকাকেন্দ্র স্থাপন করে তাদের কাছে পৌঁছে টিকা প্রয়োগ করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত