আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

রিভারসাইড কাউন্টিতে এবার তরুণদের টিকা প্রয়োগ শুরু হচ্ছে

রিভারসাইড কাউন্টিতে এবার তরুণদের টিকা প্রয়োগ শুরু হচ্ছে

ছবি: এলএবাংলাটাইমস

রিভারসাইড কাউন্টিতে ১৬ বছরের তরুণদের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। এখন থেকে ১৬ বছর ও এর বেশি বয়েসীদের একাধারে টিকাদান কার্যক্রম কর্মসূচি চালাবে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ এপ্রিল) থেকে তরুণদের টিকা প্রয়োগ কর্মসূচি শুরু হচ্ছে৷ টিকা গ্রহণে ১৬ এবং ১৭ বছর বয়েসীদের ক্ষেত্রে তাদের পিতা-মাতা অথবা আইনী অভিভাবকের সম্মতি প্রয়োজন পড়বে।

রিভারসাইড কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, 'কাউন্টির হাজার-হাজার বাসিন্দাকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হচ্ছে এই ধাপে'। রিভারসাইড কাউন্টি কর্তৃপক্ষ অনুমোদিত চারটি ক্লিনিকে এই টিকা প্রয়োগ করা হবে।

রিভারসাইড ইউনিভার্সিটি হেলথ-সিস্টেম পাবলিক হেলথের ডিরেক্টর কিম সারুয়াতারি বলেন, 'বয়স ও অগ্রাধিকারের ভিত্তিতে শেষ ধাপের জনবলকে টিকা দেওয়া হচ্ছে। রিভারসাইড কাউন্টিতে অবশেষে হার্ড ইমিউনিটি গড়ে উঠবে এই কার্যক্রমের মাধ্যমে'।

এছাড়া সাম্প্রতিক সময়ে তরুণদের মধ্যে সংক্রমণ বাড়ছে বলে সতর্ক করেছে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)। ফলে তরুণদের টিকা দেওয়া শুরু হলে সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলেও জানান কিম।

এই সপ্তাহের পর রিভারসাইড কাউন্টি অপেক্ষাকৃত শিথিল স্তর অরেঞ্জ টিয়ারে নেমে আসতে পারবে। গত ১৬ মার্চ থেকে রেড টিয়ারে অবস্থান করেছে এই কাউন্টি। এর আগের পাঁচ মাস সবচেয়ে কঠোর বিধি নিষেধের স্তর পার্পেল টিয়ারে অবস্থান করছিলো।

১৬ বছর ও এর বেশি বয়েসী বাসিন্দাদের টিকাদান কার্যক্রম শুরু হওয়ায় অগ্রীম রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে৷ রেজিস্ট্রেশনের লিংক-

https://www.rivcoph.org/covid-19-vaccine

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত