আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় নতুন ভ্যারিয়েন্ট 'ডাবল মিউটেন্ট' শনাক্ত

ক্যালিফোর্নিয়ায় নতুন ভ্যারিয়েন্ট 'ডাবল মিউটেন্ট' শনাক্ত

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সম্পূর্ণ নতুন করোনার এক ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। বিজ্ঞানীরা এই ভ্যারিয়েন্টকে 'ডাবল মিউটেন্ট' নামে অভিহিত করছেন।

স্টেনফোর্ডের এক দল গবেষক প্রথম একজন করোনা আক্রান্ত রোগীর দেহে এই স্ট্রেইনের অস্তিত্ব  শনাক্ত করেছে। গবেষকরা জানিয়েছেন, বর্তমানে ইন্ডিয়াতে এই ডাবল মিউটেন্ট ছড়ি ঘুরাচ্ছে।

গবেষক দলের প্রধান ড. বেঞ্জামিন পিনস্কি বলেন, 'করোনা আক্রান্ত একজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরি রিসার্চের মাধ্যমে ডাবল মিউটেন্ট খ্যাত এই ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়'।

ড. পিনস্কি জানান, 'নতুন এই ভ্যারিয়েন্টের সকল ধরণের সম্ভাব্যতা নিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছে। মূলত আরটুপিসিআর পদ্ধতির মাধ্যমে অন্য ভ্যারিয়েন্টগুলো থেকে এই ভ্যারিয়েন্টের স্বতন্ত্রতা পরীক্ষা করে দেখা হয়েছে। সেখান থেকেই একজন করোনা আক্রান্ত রোগীর নমুনায় এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে'।

নতুন ভ্যারিয়েন্টটিকে ডাবল মিউটেন্ট বলা হচ্ছে কেন?

গবেষক দলের প্রধান ড. বেঞ্জামিন পিনস্কি বলেন, এই ভ্যারিয়েন্টটিতে দুইটি প্রচলিত ভ্যারিয়েন্টের অস্তিস্ত রয়েছে। ভাইরাসের এক প্রান্তে ভাইরাসের প্রোটিন সম্বৃদ্ধ L452R রয়েছে, যেটি ইতোপূর্বে ক্যালিফোর্নিয়ায় শনাক্ত হয়েছে। আর অপর প্রান্তে E424 এর অস্তিত্ব রয়েছে যেটি সাউথ আফ্রিকা ও ব্রাজিলে শনাক্ত হয়েছে'।

ডাবল মিউটেন্ট কতোটা মারাত্মক ও কতো বেশি সংক্রামক?

ড. পিনস্কি বলেন, এখনো এটি কতোটা সংক্রামক, সেই তথ্য আমাদের কাছে সঠিকভাবে নেই। তবে ধারণা করা যায়, এটি সাধারণ ভ্যারিয়েন্ট থেকে আরো বেশি সংক্রামক ও প্রাণঘাতী হতে পারে। তিনি বলেন, ইন্ডিয়াতে কিছু রাজ্যে ডাবল মিউটেন্ট এর কারণে ১৫ থেকে ২০ শতাংশ বেশি করোনা ছড়াচ্ছে।

ডাবল মিউটেন্টের বিরুদ্ধে ভ্যাকসিন কতোটা কার্যকরী হবে?

ড. বেঞ্জামিন পিনস্কি বলেন, এখনো এই ডাবল মিউটেন্ট বিষয়ে আমাদের কাছে খুব বেশি তথ্য নেই। করোনার প্রচলিত টিকাগুলো এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কম কার্যকরী হবে কী না- সেটি এখনো বলা যাচ্ছে না। তবে ভ্যারিয়েন্টটি এন্টিবডি নিউট্রালাইজ করতে কম কার্যকরী হবে বলে আমাদের কাছে তথ্য আছে।

তবে এখনো ডাবল মিউটেন্টের বিরুদ্ধে টিকার কার্যকারীতা নিয়ে স্পষ্ট করে কিছু জানাতে না পারলেও বাসিন্দাদের টিকা নিতে পরামর্শ দিয়েছেন ড. পিনস্কি।

তিনি বলেন, 'করোনায় শারীরিক অবস্থা যেনো বেশি খারাপ না হতে পারে, সেই গুণাগুণ টিকার মধ্যে আছে। তাই বাসিন্দাদের অবশ্যই করোনার টিকা গ্রহণ করা উচিত'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত