আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মোট সংক্রমণের ৪৩ শতাংশই পাঁচ রাজ্যে, বাড়ছে শঙ্কা

মোট সংক্রমণের ৪৩ শতাংশই পাঁচ রাজ্যে, বাড়ছে শঙ্কা

ছবি: এলএবাংলাটাইমস

গত সপ্তাহে দেশজুড়ে মোট করোনা আক্রান্তের ৪৩ শতাংশই মাত্র পাঁচটি রাজ্য মিলিয়ে হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

নিউ ইয়র্ক, মিশিগান, ফ্লোরিডা, পেনসেলভানিয়া ও নিউ জার্সি- এই পাঁচ অঙ্গরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৪০০ জন। আর দেশজুড়ে গত সপ্তাহে মোট আক্রান্তের সংখ্যা ছিলো ৪ লাখ ৫৩ হাজার ৩৬০ জন।

ইউএস সেনসাস ব্যুরোর তথ্য মতে, এই পাঁচটি রাজ্যে দেশের ২২ শতাংশ অধিবাসী বসবাস করেন।

করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে মিশিগান অঙ্গরাজ্যে। গত এক সপ্তাহে প্রতিদিন ৬ হাজার ৬৬০ জন বাসিন্দা গড়ে করোনায় আক্রান্ত হয়েছে মিশিগানে। এর পাঁচ সপ্তাহ আগে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছিলো ১ হাজার ৩৫০ জন।

স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, মিশিগানসহ অন্যান্য রাজ্যে করোনার ভ্যারিয়েন্ট কেন্ট স্ট্রেইন B.1.1.7 ছড়িয়ে পড়েছে। তাই বিভিন্নস্থানে আবারো সংক্রমণ অনেক বেড়ে গেছে।

সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি) প্রধান ড. রেচেল ওয়ালেনেস্কি বলেন, নয়া এই কেন্ট স্ট্রেইন ব্রিটেনে প্রথম দেখা গেলেও এটি এখন যুক্তরাষ্ট্রে বেশ ভালোভাবে ছড়িয়েছে।

হোয়াইট হাউজকে দেওয়া ব্রিফিং এ বুধবার সিডিসি প্রধান বলেন, 'সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে দেশজুড়ে করোনা ছড়ানোর প্রধান কারণ হল এই কেন্ট স্ট্রেইন'।

এদিকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সম্পূর্ণ নতুন করোনার এক ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। বিজ্ঞানীরা এই ভ্যারিয়েন্টকে 'ডাবল মিউটেন্ট' নামে অভিহিত করছেন।

স্টেনফোর্ডের এক দল গবেষক প্রথম একজন করোনা আক্রান্ত রোগীর দেহে এই স্ট্রেইনের অস্তিত্ব শনাক্ত করেছে। গবেষকরা জানিয়েছেন, বর্তমানে ইন্ডিয়াতে এই ডাবল মিউটেন্ট ছড়ি ঘুরাচ্ছে।

গবেষক দলের প্রধান ড. বেঞ্জামিন পিনস্কি বলেন, 'করোনা আক্রান্ত একজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরি রিসার্চের মাধ্যমে ডাবল মিউটেন্ট খ্যাত এই ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়'।

ড. পিনস্কি জানান, 'নতুন এই ভ্যারিয়েন্টের সকল ধরণের সম্ভাব্যতা নিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছে। মূলত আরটুপিসিআর পদ্ধতির মাধ্যমে অন্য ভ্যারিয়েন্টগুলো থেকে এই ভ্যারিয়েন্টের স্বতন্ত্রতা পরীক্ষা করে দেখা হয়েছে। সেখান থেকেই একজন করোনা আক্রান্ত রোগীর নমুনায় এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত