আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

পার্কের ডাস্টবিন থেকে নারীর মৃতদেহ উদ্ধার: ছেলে আটক

পার্কের ডাস্টবিন থেকে নারীর মৃতদেহ উদ্ধার: ছেলে আটক

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার হান্টিংটন পার্কের একটি ডাস্টবিনে এক বয়োবৃদ্ধ নারীর মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, হত্যার পর ওই নারীর লাশ ফেলে রেখে গেছে হত্যাকারী। হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই নারীর ছেলেকে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ এপ্রিল) লস এঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ জানায়, সোমবার ৬৬ বছর বয়স্ক তেরেসা পেসিলাস ইনিগুয়েজ নামের নারীর মৃতদেহ পার্কের ডাস্টবিন থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে হত্যাকাণ্ডের শিকার নারীর আত্মীয়রা পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেছিলো।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানায়, ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই নারীর ছেলে ক্রিশ্চিয়ান টরেসকে (৩২) আটক করা হয়েছে। তাকে হত্যাকাণ্ড বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, আটক টরেসের বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং মালিকের অনুমতি ছাড়া গাড়ি নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে।

এদিকে মৃত নারীর আত্মীয়স্বজন হান্টিংটন পার্কের ২৫০০ ব্লকের কাছে ওই নারী ও ১টি গাড়ি নিখোঁজ হয়েছে এই মর্মে পুলিশের কাছে ডায়েরি দায়ের করে। পুলিশ ঘটনাস্থলে যেয়ে সন্দেহজনক পরিবেশ পায় এবং আশেপাশে তল্লাশী চালিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।

এর পরদিন সকালে পুলিশ রোজম্যাডের কাছে গাড়ি ও হত্যাকাণ্ডের শিকার নারীর ছেলেকে আটক করে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত