আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে ১৬ বছর ও এর বেশি বয়েসীদের টিকাদান শুরু

লস এঞ্জেলেসে ১৬ বছর ও এর বেশি বয়েসীদের টিকাদান শুরু

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে ১৬ বছর ও এর বেশি বয়েসী তরুণদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। টিকাগ্রহণের জন্য অগ্রীম অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে।

আগামী মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে ১৬ বছর ও এর বেশি বয়েসী বাসিন্দাদের টিকা দেওয়া শুরু হবে। আর শনিবার থেকে লস এঞ্জেলেস কাউন্টির কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন সাইট থেকে অগ্রীম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে৷ ওয়েবসাইট-

https://carbonhealth.com/covid-19-vaccines/los-angeles

এক বিবৃতিতে মেয়র এরিক গারসেটি জানান, লস এঞ্জেলেস কাউন্টিতে তিনটি টিকাই ১৮ ও এর বেশি বয়েসী বাসিন্দাদের দেওয়া যাবে। অপরদিকে ১৬ ও ১৭ বছরের তরুণদের ফাইজার ও বায়োএনটেকের টিকা দেওয়া হবে৷

তিনি আরো জানান, বর্তমানে লস এঞ্জেলেস কাউন্টি টিকার বরাদ্দ কম পাচ্ছে। আগামী সপ্তাহ থেকে টিকা বরাদ্দ আরো বাড়তে পারে। এরপর নিরাপদে এবং আরো দ্রুতগতিতে টিকাদান কর্মসূচি চালানো সম্ভব হবে।

বর্তমানে ৫০ ও এর বেশি বয়েসী বাসিন্দাদের টিকা দেওয়া হচ্ছে লস এঞ্জেলেসে। ১৬ বছর ও এর বেশি বয়েসী বাসিন্দাদের টিকা দেওয়ার জন্য এপ্রিলের ১৫ তারিখ নির্ধারণ করা হয়েছিলো। তবে এর আগে বাসিন্দাদের টিকা দেওয়া শুরু হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত