আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বর্ণবাদ বিরোধী আন্দোলনের পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ড মোতায়েন: শেরিফ

বর্ণবাদ বিরোধী আন্দোলনের পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ড মোতায়েন: শেরিফ

ছবি: এলএবাংলাটাইমস

কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার অভিযোগে মিনিয়াপোলিস শহরে এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের বিচার শুরু হয়েছে। এছাড়া সম্প্রতি ব্রুকলিনে এক কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে হত্যা করেছে এক শ্বেতাঙ্গ পুলিশ। এই ঘটনার জেরে আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন মিনেসোটার পুলিশ প্রধান ও হত্যাকাণ্ডের জন্য দায়ী পুলিশ অফিসার।

আর এই ঘটনাগুলো জেরে আবারো বর্ণবাদ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। ব্ল্যাক লাইভস ম্যাটারসসহ অন্যান্য আরো কিছু সংস্থা আন্দোলন করছে।

লস এঞ্জেলেস কাউন্টিতেও আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনকারীরা সামনে আরো আন্দোলন কর্মসূচি ঘোষণা দিয়ে রেখেছেন।

এদিকে, আন্দোলন যেনো সহিংসতায় রূপ নিতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে লস এঞ্জেলেস কাউন্টি পুলিশ।  

লস এঞ্জেলেসের কাউন্টির শেরিফ ডিপার্টমেন্ট এর বরাত দিয়ে মুখমাত্র ক্যাপ্টেন জন শ্যাটারফিল্ড বলেন, 'আন্দোলন যেনো সহিংসতায় রূপ না নেয় সেজন্য সতর্ক অবস্থানে থাকবে পুলিশ। প্রয়োজনে ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা দিয়েছেন শেরিফ এলেক্স ভিলানুয়েভা'।

তিনি বলেন, 'শেরিফ ভিলানুয়েভা নাগরিক অধিকার এবং আন্দোলনের অধিকার বিষয়ে সচেতন হলেও পরিস্থিতি যেনো নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, তাই ন্যাশনাল গার্ড মোতায়েনের মতো বিষয় বিবেচনায় রেখেছেন'।

প্রসঙ্গত, পুলিশের কর্মকর্তা ডেরেক চাওভিন হাঁটু দিয়ে জর্জ ফ্লয়েডের ঘাড় চেপে নয় মিনিট ধরে বসে আছেন, গত বছর এরকম একটি ভিডিও যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে ক্ষোভের সৃষ্টি করেছিল।

এই ঘটনায় যে চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, ৪৫ বছরের ডেরেক চাওভিন তাদের মধ্যে প্রধান আসামি। নিজের বিরুদ্ধে আনা খুনের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। দোষী সাব্যস্ত হলে এই মামলায় তার ৪০ বছর পর্যন্ত সাজা হতে পারে। তাকে ইতোমধ্যে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত