আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে করোনা সংক্রমণের হার সর্বনিম্ন অবস্থানে

লস এঞ্জেলেসে করোনা সংক্রমণের হার সর্বনিম্ন অবস্থানে

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আক্রান্তের হার সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে৷

করোনা পরীক্ষা করার পর দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এসেছে মাত্র ১ শতাংশে। লস এঞ্জেলেসের কাউন্টি পাবলিক হেলথ সূত্র এই তথ্য নিশ্চিত করে।

মহামারি শুরুর পরে সবচেয়ে বেশি আক্রান্তের হার ছিলো ডিসেম্বরে। তখন দৈনিক আক্রান্তের হার ২০ শতাংশ ছাড়িয়ে গিয়েছিলো।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, লস এঞ্জেলেসে টিকাদান কার্যক্রমের অগ্রগতির কারণে সংক্রমণের হার এখন নিয়ন্ত্রণে চলে এসেছে।

পাবলিক হেলথ কাউন্টির সূত্রমতে, লস এঞ্জেলেস কাউন্টিতে ইতোমধ্যে ৫৪ লাখ ডোজ টিকা বিতরণ করা হয়েছে। এছাড়া ১৬ বছর ও এর বেশি বয়েসী তরুণদের মধ্যে ৪১ শতাংশ টিকার অন্তত এক ডোজ গ্রহণ করেছেন।

কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের চিফ সায়েন্স অফিসার ড. পল সিমন বলেন, যেই গতিতে টিকাদান কর্মসূচি চলছে, এভাবে চলতে থাকতে ৮০
শতাংশ লস এঞ্জেলেসের বাসিন্দাকে জুন মাসের মধ্যে টিকা দেওয়া সম্ভব হবে৷

তিনি জানান, এপ্রিলের ৬ থেকে ১১ তারিখের মধ্যে প্রতিদিন গড়ে অন্তত ১ লাখ বাসিন্দাকে টিকা ডোজ দেওয়া হয়েছে। ৬ লাখ ৭০ হাজার ডোজ টিকা দেয়া হয় ৭ দিনে।

জনসন এন্ড জনসনের টিকা প্রয়োগ স্থগিত হওয়া সত্ত্বেও ক্যালিফোর্নিয়ার অন্তত অর্ধেক বাসিন্দার অন্তত ১ ডোজ টিকা নেওয়া সম্পন্ন হয়েছে।

এদিকে লস এঞ্জেলেস কাউন্টিতে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও কমেছে৷ এর আগের সপ্তাহে রোগীর সংখ্যা বাড়লেও আবারো হাসপাতালে রোগীর সংখ্যা ৫০০ এর নিচে নেমে এসেছে।

শুক্রবার (১৬ মার্চ) লস এঞ্জেলেস কাউন্টিতে মারা গেছেন ৩৬ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬০১ জনে।

এছাড়া একই দিনে আক্রান্ত হয়েছে ৬৪৩ জন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ২৮ হাজার ১১৪ জনে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত