আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে গুলিতে যুবকের মৃত্যু, অভিযুক্ত পলাতক

লস এঞ্জেলেসে গুলিতে যুবকের মৃত্যু, অভিযুক্ত পলাতক

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের কম্পটনে গুলিতে ২৪ বছর বয়েসী এক যুবকের মৃত্যু হয়েছে। লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের গোয়েন্দা দল ঘটনার তদন্ত করে দেখছে।

রোববার (১৮ মার্চ) সেন্ট্রাল অ্যাভিনিউ এর ১২০০ ব্লকে রাত ৩টা ২০ মিনিটে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানায় লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট।

শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানায়, একজন পথচারীর মাধ্যমে গোলাগুলির ঘটনাটি জানতে পেরে শেরিফ অফিসের দুই ডেপুটি মৃত অবস্থায় ওই যুবকের লাশ গাড়ি থেকে উদ্ধার করে।

শেরিফ অফিস জানায়, ঘটনাস্থলে যেয়ে ডেপুটি অফিসাররা যুবককে গাড়ির ড্রাইভিং সিটে শরীরের উপরিভাগে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

শেরিফ অফিসের গোয়েন্দা বিভাগ ঘটনাস্থলের  আশেপাশে তদন্ত করে দেখছে। কোনো রকম স্বাক্ষ্য প্রমাণ ও ভিডিও ফুটেজ এখনো পাওয়া যায়নি বলে জানা গেছে। ঘটনা সম্পর্কে এর বেশি তথ্য দেওয়া থেকে বিরত থেকেছে শেরিফ অফিস।

এদিকে, হত্যাকাণ্ডটি সম্পর্কে কেউ জেনে থাকলে শেরিফ ডিপার্টমেন্ট অফিসের 323-890-5500 এই নাম্বারে কল করতে অনুরোধ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত