আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

প্রণোদনা প্যাকেজের ৬০০ ডলার প্রদান শুরু ক্যালিফোর্নিয়ায়

প্রণোদনা প্যাকেজের ৬০০ ডলার প্রদান শুরু ক্যালিফোর্নিয়ায়

ছবি: এলএবাংলাটাইমস

করোনায় ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের ৬০০ ডলার করে প্রণোদনা প্যাকেজ ভাতা দেওয়া শুরু হয়েছে।

ক্যালিফোর্নিয়া ফ্রেঞ্চাইস ট্যাক্স বোর্ড সূত্র জানায়, ভাতা পাওয়ার যোগ্যদের অনেকে ১ হাজার ২০০ ডলার করেও পেতে পারেন।

গোল্ডেন স্টেট স্টিমুলাস চেকের এই অর্থ সবাই পাবে না। যারা এই ভাতা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে, তাদেরকে এই অর্থ দেওয়া হবে।

কারা ভাতা পাবেন, এটি নির্ভর করবে বাসিন্দাদের ২০২০ সালের ট্যাক্স রিটার্নের উপর ভিত্তি করে বা ইন্ডিভিজ্যুয়াল ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এর উপর ভিত্তি করে। যাদের বছরে আয় ৭৫ হাজারের কম, শুধু তারাই এই ভাতা পাওয়ার জন্য বিবেচিত হবে।

সাধারণত যাদের যুক্তরাষ্ট্রে বসবাসের বৈধ কাগজ নেই বা এখনো সোশ্যাল সিকিউরিটি নাম্বার নেই, তারা ইন্ডিভিজ্যুয়াল ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এর মাধ্যমে ভাতা পাওয়ার আবেদন করতে পারবে।

যেসব বাসিন্দা মার্চ ১ তারিখের আগে ট্যাক্স দাখিল করেছেন, তাদের ইতোমধ্যে ভাতার অর্থ পেয়ে যাওয়ার কথা। এছাড়া যারা দেরিতে ট্যাক্স দাখিল করেছেন, তাদের অর্থ পেতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত