আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

গৃহহীনদের জন্য ১ বিলিয়ন, অসচ্ছল পরিবারকে ২৪ মিলিয়ন: গারসেটি

গৃহহীনদের জন্য ১ বিলিয়ন, অসচ্ছল পরিবারকে ২৪ মিলিয়ন: গারসেটি

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ২৪ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা ও গৃহহীনদের জন্য ১ বিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাবনা দিয়েছেন লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেটি।

সোমবার (১৯ এপ্রিল) মেয়র এরিক গারসেটি এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা উল্লেখ করেন।

তিনি বলেন, 'আমেরিকার অন্য যে কোনো শহরের থেকে লস এঞ্জেলেস কাউন্টিতে বেসিক পাইলট প্রোগ্রামে বেশি অর্থ বরাদ্দ রাখা হবে'।

এরিক গারসেটি জানান, সাম্প্রতিক সময়ে লস এঞ্জেলেসে গৃহহীন সমস্যা প্রকট আকার ধারণ করেছে। গৃহহীন এসব বাসিন্দাদের রাস্তা থেকে সরিয়ে আনতে আসন্ন বছরে ১ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া অসচ্ছল পরিবারের জন্য পাইলট প্রোগ্রামের আওতায় ২৪ মিলিয়ন ডলার খরচ করা হবে।

২৪ মিলিয়ন ডলার থেকে অসচ্ছল পরিবারকে প্রতি মাসে ১ হাজার বা ২ হাজার ডলার করে প্রদান করা হবে। এই নগদ অর্থ ফেরত দিতে হবে না বা কোনো শর্ত আরোপিত থাকবে না।

লস এঞ্জেলেসে সাম্প্রতিক সময়ে গৃহহীন সমস্যা একটি বড় জটিলতা হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি নিয়ে এরিক গারসেটিকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। গৃহহীন সমস্যা নিরসনে বাজেটের বড় অংশ খরচ করা হলেও কোনো উন্নতি দেখা যাচ্ছে না।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত