আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

পুলিশ বিভাগে বাজেট বরাদ্দ বাড়ানোর প্রস্তাবনা গারসেটির

পুলিশ বিভাগে বাজেট বরাদ্দ বাড়ানোর প্রস্তাবনা গারসেটির

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) এর বাজেট কিছুটা বাড়ানোর প্রস্তাবনা রেখেছেন লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি। মেয়রের এই সিদ্ধান্ত এলএপিডি'র বাজেট ঘোষণার প্রস্তাবের সমর্থকদের হতাশ করেছে।

গত জুলাই মাসে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের জন্য ১ দশমিক ৭১ বিলিয়ন ডলার বাজেট বরাদ্দ করা হয়। মোট বাজেটের পরিমাণ ছিলো ১১ দশমিক ২ বিলিয়ন। এই জুনে শেষ হওয়া অর্থ বছরের পর এলএপিডির জন্য ১ দশমিক ৭৬ মিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাবনা রেখেছেন মেয়র এরিক গারসেটি৷

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টে ৯ হাজার ৭৫০ জন পুলিশ অফিসার রয়েছেন। আসন্ন অর্থ বছরে বর্ধিত বাজেট অফিসারদের উন্নয়নে খরচ করা হবে বলে প্রস্তাব করেন মেয়র।

সাম্প্রতিক সময়ে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টে সবচেয়ে কম সংখ্যক পুলিশ সদস্য রয়েছে। জুলাই ৩০ এর দিকে ৯ হাজার ৪৮৯ জন অফিসার থাকবে বলে ধারণা করা হচ্ছে। এই বছরই অনেক পুলিশ অফিসার অবসরে যাচ্ছেন।

এর আগে লস এঞ্জেলেসসহ দেশের অনেক স্থানেই পুলিশের বৈষম্যমূলক আচরণ ও নির্দিষ্ট গোষ্ঠীর প্র‍তি আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। তখন লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের বাজেট বন্ধ করার দাবি তোলে অনেক সংগঠন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত