আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

হলিউডে পুলিশের গুলিতে একজনের মৃত্যু

হলিউডে পুলিশের গুলিতে একজনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের হলিউডে পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি পুলিশের উপর আক্রমণ করতে উদ্যত ছিলো। তাই আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ।

শনিবার (২৪ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে ফেয়ার ফ্যাক্স অ্যাভিনিউ এর সানসেট বেলোভার্ডের কাছে এই ঘটনাটি ঘটে।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, হঠাৎ করেই একটি গাড়ি পুলিশের গাড়ির মুখোমুখি অবস্থান নেয়। তার গায়ে বুলেট ভেস্ট লাগানো ছিল। এক হাত পিছনে রেখে গাড়ি থেকে নামতে থাকে সে।

পুলিশ এই সময় তাকে নিবৃত্ত করতে উদ্যত হলে ওই ব্যক্তি পুলিশের নির্দেশ অমান্য করে। সে হাত পিছন থেকে পুলিশের দিকে আনতে থাকলে পুলিশ গুলি করে।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের ডিটেক্টিভ মেঘান অ্যাগুয়ের বলেন, মূলত পুলিশের উপর ওই ব্যক্তির আক্রমণের সম্ভাবনা ছিলো। তবে তার হাতে সত্যিই অস্ত্র ছিলো কী না, সেটি তদন্ত করে জানানো হবে।

পুলিশ জানায়, ওই ব্যক্তির গাড়ির গায়ে বিভিন্ন ধর্মীয় উপদেশ বাণী লেখা ছিলো। আরো অন্যান্য সূত্র পেতে গাড়ি তল্লাশী করে দেখছে পুলিশ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত