আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে পার্সোনাল কেয়ার ও রিটেইল বিজনেসের জন্য গ্রান্টের আবেদন শুরু

লস এঞ্জেলেসে পার্সোনাল কেয়ার ও রিটেইল বিজনেসের জন্য গ্রান্টের আবেদন শুরু

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে পার্সোনাল কেয়ার প্রতিষ্ঠান ও রিটেইল ব্যবসা প্রতিষ্ঠানের জন্য গ্রান্ট আবেদনের দ্বিতীয় কিস্তি শুরু হয়েছে।

গত সোমবার (২৬ এপ্রিল) থেকে আবেদন প্রক্রিয়া চালু হয়েছে। এই সপ্তাহের শেষদিন রবিবার পর্যন্ত আবেদন করা যাবে।

কিপ আওয়ার শপস অন দ্যা ব্লক গ্রান্ট নামের এই রিলিফ প্যাকেজের আওতায় পার্সোনাল কেয়ার প্রতিষ্ঠান ও রিটেইল ব্যবসা প্রতিষ্ঠান ১০ হাজার ডলার গ্রান্টের জন্য আবেদন করতে পারবেন।

গত বছর এলএ রিজিওনাল কোভিড ফান্ডের আওতায় ক্ষুদ্র ব্যবসা ও দাতব্য সংস্থাগুলোর জন্য ১০০ মিলিয়ন ডলার অনুমোদন করা হয়। এর মধ্যে ৪ দশমিক ৭ মিলিয়ন ডলার পার্সোনাল কেয়ার ও রিটেইল ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

এর আগে এপ্রিলের ৫ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত গ্রান্টের প্রথম কিস্তির আবেদন সম্পন্ন হয়েছে।  যেসব প্রতিষ্ঠান প্রথম কিস্তিতে আবেদন করেছে, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

হেয়ার অ্যান্ড বিউটি সেলুন, নেইল স্যালুন, স্কিন কেয়ার, বারবার শপ, ড্রাই ক্লিনারস, এস্থেটেশিয়ান ও বেকারি প্রতিষ্ঠান এই গ্রান্টের জন্য আবেদন করতে পারবে। গ্রান্ট পেতে হলে প্রতিষ্ঠানের ফ্রন্ট স্টোর থাকতে হবে, বছরে ১ মিলিয়ন ডলারের নিচে আয় থাকতে হবে এবং করোনায় প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে এমন তথ্য প্রদান করতে হবে।

আবেদনের জন্য ওয়েবসাইট-

https://www.lacovidfund.org/application

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত