আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলের নেপথ্যে হত্যাকাণ্ড

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলের নেপথ্যে হত্যাকাণ্ড

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় গত বছরের ভয়াবহ দাবানলের সূত্রপাত বজ্রপাত থেকে নয়, বরং হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতেই দাবানলের সূত্রপাত হয়েছিল। সম্প্রতি এমন এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন তদন্ত কর্মকর্তারা।

প্রাথমিক ভাবে বজ্রপাত থেকে এই দাবানলের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হলেও সম্প্রতি বিস্ময়কর তথ্য জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।

বুধবার (২৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তদন্তকারী দল জানান, একটি হত্যার ঘটনা ধামাচাপ দিতে গিয়ে সূত্রপাত ঘটেছিল ভয়াবহ দাবানলের।

উত্তর ক্যালিফোর্নিয়ার সোলানো কাউন্টিতে গত বছরের ১৮ আগস্ট শুরু হয়েছিলো এই অগ্নিকাণ্ড। আগুনে পুড়েছিলো লাখ লাখ একর বন ও কৃষিজমি। ক্ষয়ক্ষতি হয়েছিল ঘর-বাড়ি ও মানুষেরও।

দাবানলের পর উদ্ধারকারী দল প্রিসিলা ক্যাস্ট্রো নামে ৩২ বছর বয়সী নিখোঁজ এক নারীর দগ্ধ মরদেহ খুঁজে পেয়েছিল।

কর্তৃপক্ষ এর আগে বলেছিল, অগ্নিকাণ্ড শুরু হওয়ার দু’দিন আগে ভিক্টর সেরিটেনো নামে এক ব্যক্তির সঙ্গে ক্যাস্ট্রো দেখা করতে গিয়ে নিখোঁজ হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

সোলানো কাউন্টির শেরিফ টম ফেরারা সংবাদ সম্মেলনে বলেন, ‘আট মাসব্যাপী ব্যাপক তদন্তের পর আমাদের বিশ্বাস, সেরিটেনো তার অপরাধ ধামাচাপ দিতে ইচ্ছাকৃতভাবে মার্কলেতে আগুন লাগিয়েছিলেন।’

গত বছরের সেপ্টেম্বরে ক্যাস্ট্রোকে হত্যার অভিযোগে সেরিটেনোকে গ্রেফতার করা হয়। এখন তার বিরুদ্ধে আরও দু’জন ব্যক্তিকে হত্যার অভিযোগও আনা হয়েছে। ডগলাস মাই (৮২) ও লিওন ‘জেমস’ বোন (৬৪) নামক দুই ব্যক্তি সেরিটেনোর আগুন লাগানোর ফলে নিজ গৃহে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

ক্যালিফোর্নিয়া বন এবং আগুন সুরক্ষা বিভাগের তথ্যমতে, মার্কলে অগ্নিকাণ্ড পরবর্তীকালে এলএনইউ লাইটনিং কমপ্লেক্সের অনেকগুলো অগ্নিকাণ্ডের সঙ্গে মিশে ভয়াবহ দাবানলের সৃষ্টি করে। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ দাবানল।

অন্য অগ্নিকাণ্ডগুলো প্রায় ১১ হাজার বজ্রপাতের ফলে সৃষ্টি হয়েছিল বলে ধারণা করা হয়। ভয়াবহ হিটওয়েভের সময় ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে এই বজ্রপাতগুলো হয়েছিল।

সম্মিলিতভাবে এই দাবানলে ক্যালিফোর্নিয়ার ৩ লাখ ৬৩ হাজার একরজুড়ে বিস্তৃত বিখ্যাত ওয়াইন উৎপাদনের কেন্দ্রগুলো ধ্বংস হয়ে যায় এবং প্রায় দেড় হাজার ভবন পুড়ে যায়। এর ফলে এক লাখেরও বেশি অধিবাসী অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত