আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে আরো শিথিল নিষেধাজ্ঞা, খুলছে ইনডোর প্লে গ্রাউন্ড

লস এঞ্জেলেসে আরো শিথিল নিষেধাজ্ঞা, খুলছে ইনডোর প্লে গ্রাউন্ড

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টির করোনা নিষেধাজ্ঞা আরো শিথিল করে দেওয়া হলো। শুক্রবার (৩০ এপ্রিল) ঘোষিত নির্দেশনা অনুযায়ী, ইনডোর প্লে গ্রাউন্ডগুলো সীমিত আকারে খোলা রাখা যাবে। এছাড়া পানশালা ও বার খোলা রাখার যে সময়সীমা নির্ধারণ করা হয়, সেটি তুলে দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ইনডোর প্লে গ্রাউন্ড যেমন লেজার ট্যাগ বিজনেস, বল পিটস, বাউন্স সেন্টার সক্ষমতার ২৫ শতাংশ পর্যন্ত খুলতে পারবে। একই সাথে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এছাড়া পানশালা ও বার খোলা রাখার নির্দিষ্ট সময় উঠিয়ে দেওয়া হয়েছে। আগে সকাল সাড়ে ১১টায় খুলে রাত ১০টায় বন্ধ করে ফেলার বাধ্যবাধকতা ছিলো। তবে শুক্রবারের ঘোষণায় এই বাধ্যবাধকতা উঠিয়ে নেওয়া হয়েছে।

তবে এই ঘোষণায় উদ্বিগ্নতা প্রকাশ করেন কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর ড. বারবারা ফেরের। লস এঞ্জেলেসে টিকা গ্রহণের হার এখনো তেমন গতি পায়নি। তাই এখনই স্বাস্থ্যবিধি শিথিল করা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে বলেই মনে করছেন তিনি।

ড. বারবারা ফেরের বলেন, 'আসন্ন সপ্তাহে আমরা অনেক বাসিন্দাকে টিকার আওতায় আনবো। এই সপ্তাহটি আমাদের সতর্কতার সাথে ও স্বাস্থ্যবিধি মেনে কাটাতে হবে। অর্থনীতি পুনরুদ্ধারে স্বাস্থ্যবিধি শিথিলের প্রক্রিয়া অন্যথায় বিফল হবে'।

তিনি বলেন, 'এখনো সংখ্যাগরিষ্ঠ লস এঞ্জেলেসের বাসিন্দা পূর্ণ ডোজ টিকা গ্রহণ করেননি। আর টিকা নিতে পারবেন না, এমন একটি বড় অংশ রয়েছে'।

লস এঞ্জেলেস ইয়েলো টিয়ারে খুব শীঘ্রই নেমে আসতে পারে। সেক্ষেত্রে ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানের উপর আরোপিত করোনা নিষেধাজ্ঞা আরো শিথিল হয়ে যাবে।

এদিকে, লস এঞ্জেলেসে শুক্রবার করোনায় মারা গেছেন ২১ জন বাসিন্দা। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা হয়েছে ২৩ হাজার ৮৯২ জন। এছাড়া সেদিন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪০৫ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৩৩ হাজার ৯১ জন।

এছাড়া হাসপাতালে রোগী ভর্তি রয়েছে ৪১৪ জন। এর মধ্যে জরুরি বিভাগে রাখা হয়েছে ৮৮ জনকে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত