আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় বদলেছে বন্দীর সাজা মওকুফ আইন

ক্যালিফোর্নিয়ায় বদলেছে বন্দীর সাজা মওকুফ আইন

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ ২০১৭ সালে জারিকৃত বন্দী আইন পরিবর্তন করেছে। এর ফলে ক্যালিফোর্নিয়ার কারাগারগুলোতে 'সহিংসতা ও পুনরায় অপরাধের' দায়ে আটক ৭৬ হাজার বন্দী দণ্ডিত সময় শেষ হওয়ার আগেই ছাড়া পাওয়ার সুযোগ পাবে।

ক্যালিফোর্নিয়ার কারাগারগুলোতে বেশ কয়েক বছর ধরেই চাপ সৃষ্টি হয়েছে। সেই চাপ কমাতেই মূলত বন্দী আইন পরিবর্তন করা হয়েছে।

২০১৭ সালের আইন অনুযায়ী, সহিংসতার দায়ে আটক বন্দী ভালো ব্যবহার ও কাজের মাধ্যমে দণ্ডিত সময়ের আগে ছাড়া পেতে পারে। সেক্ষেত্রে তাকে দণ্ডিত সাজার এক পঞ্চমাংশ মওকুফ করা হতে পারে। নতুন আইন অনুযায়ী, ভালো ব্যবহারের মাধ্যমে কোনো বন্দী সাজা এক-তৃতীয়াংশ কমিয়ে আনতে পারবে।

এই আইনের ফলে ৬৩ হাজার বন্দী তাদের সাজার এক-তৃতীয়াংশ মওকুফ করার সুযোগ পাবে। একই সাথে ১০ হাজার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দী প্যারোলে মুক্তি পেতে পারে।

নতুন এই আইনটি আগামী শনিবার (২ মে) থেকে কার্যকর হবে। তবে কোনো বন্দীর মুক্তি প্রক্রিয়া শুরু হতে আরো ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় লেগে যাবে।

কারগার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, 'এটি বন্দীদের ভালো আচরণের জন্য পুরষ্কার'। সমালোচকরা বলছেন আইন পরিবর্তনে সাধারণ মানুষের ক্ষতি হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত