আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

আবারো বিপাকে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ

আবারো বিপাকে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস পুলিশ বিভাগের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করছেন দুই নারী। তাদের অভিযোগ, লস এঞ্জেলেস পুলিশের বিভাগের সদস্যরা তাদের অন্যায়ভাবে আটক করে নির্যাতন করেছেন। সেই সময় তারা প্রাণনাশের আশঙ্কা করছিলো।

দুই নারীর আনা অভিযোগের পক্ষে সত্যতা মিলেছে।২০২০ সালের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের (এলএপিডি) ১১ জন অফিসার দুই নারীর দিকে বন্দুক তাক করে আছেন।

এলএপিডির ভাষ্যমতে, তাদের সদস্যদের ধারণা ছিলো ওই দুই নারী একটি ট্রাক চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিলো। ফলে রাস্তার মাঝখানে তাদের আটক করে পুলিশ।

ট্রাকের চালক শিবানি বেলসেভার জানান, 'আমার ধারণা ছিলো তারা আমার উপর গুলি চালাবে'।

পরে পুলিশের কাছে তারা জানায়, ট্রাকটি তারা ভাড়া করেছে অন্য জায়গায় স্থানান্তর হওয়ার জন্য'।

পুলিশ জানায়, ট্রাকটি চুরি হয়েছে এমন তথ্য ছিল। তবে এই ঘটনার আগেই ট্রাকটি উদ্ধার হয়েছিলো।

নির্যাতনের শিকার অন্য আরেক নারী শিলানী সেন জানান, 'তারা আমাদের ঘাড়ে পা দিয়ে হাত পিছনে নিয়ে হ্যান্ডকাফ লাগিয়ে দেয়'।

পরে তারা আমাদের কথা শুনে আমাদের রিসিপ্ট দেখে ও আমাদের যেতে দেয়৷ তবে পুরোটা সময় আমরা আতঙ্কের মধ্যে ছিলাম। আমরা প্রাণহানির আশঙ্কা করছিলাম'।

এই দুই নারী একটি আইনী প্রতিষ্ঠানের সহায়তায় লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট ও এর কতিপয় অফিসারের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করছেন।

তারা মামলায় উল্লেখ করেন, রেগুলার ট্রাফিক চেকাপ রুটিনে ওই পুলিশ সদস্যরা অবৈধ এবং উচ্চ ঝুঁকিপূর্ণ সহিংস কৌশল গ্রহণ করেছেন।

তারা বলেন, 'এই ঘটনার পর পুলিশ সদস্যরা কৌতুক করছিলো ও হাসছিলো। এর কয়েক মিনিট আগেও যে আমি মৃত্যুর শঙ্কা করছিলাম সেটি তারা আমলেই নেয়নি'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত