আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনা পরিস্থিতির উন্নতি: বিধি-নিষেধের সর্বনিম্ন পর্যায়ে লস এঞ্জেলেস

করোনা পরিস্থিতির উন্নতি: বিধি-নিষেধের সর্বনিম্ন পর্যায়ে লস এঞ্জেলেস

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টি করোনাভাইরাস নিষেধাজ্ঞা কড়াকড়ির সর্বনিম্ন স্তরে নেমে আসার অবস্থায় চলে এসেছে। মঙ্গলবার (৪ মে) প্রকাশিত তথ্যমতে, লস এঞ্জেলেস ইয়েলো টিয়ারে নেমে আসার মতো উন্নতি করেছে।

ক্যালিফোর্নিয়ায় করোনা বিধিনিষেধ অনেক শিথিল হয়ে গেলেও ভেনচুরা, রিভারসাইড, অরেঞ্জ ও সান বার্নার্ডিনো কাউন্টিসহ ৩৯টি কাউন্টি এখনো অরেঞ্জ টিয়ারে রয়েছে।

রাজ্যের কালার কোড সিস্টেম অনুযায়ী, করোনা বিধি-নিষেধের সর্বনিম্ন স্তর ইয়েলো টিয়ার। করোনা পরিস্থিতি উন্নত হওয়ায় বিধিনিষেধ শিথিল হওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে লস এঞ্জেলেস ছাড়াও ট্রিনিটি কাউন্টি ও সান বার্নার্ডিনো কাউন্টিতে।

এর আগে সোমবার লস কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর ড. বারবারা ফেরের বলেন, ইয়েলো টিয়ারে নেমে আসলে লস এঞ্জেলেসে করোনা বিধিনিষেধ আরো শিথিল করে দেওয়া হবে। সেই বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে।

নতুন সিদ্ধান্তে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান পুরো সময় ও পুরোদমে চালু করার সুযোগ পাবে। কার্ডরুম, ফিটনেস সেন্টার ও পানশালাগুলো সক্ষমতার ৫০ শতাংশ পর্যন্ত খোলা রাখতে পারবে। উন্মুক্ত ভ্যানু ৬৭ শতাংশ পর্যন্ত ও পার্কগুলো ৩৫ শতাংশ পর্যন্ত খোলা রাখার সুযোগ সৃষ্টি হবে।

এর আগে গত সপ্তাহে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদের মাস্ক ব্যবহার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে। সেই নির্দেশনা অনুযায়ী নতুন মাস্ক নীতিমালাও জারি করেছে লস এঞ্জেলেস কর্তৃপক্ষ।

নতুন নীতিমালা অনুযায়ী, স্বাস্থ্যকেন্দ্র বা করোনার উচ্চ ঝুঁকি রয়েছে, এমন কাজ ছাড়া অন্যান্যদের ক্ষেত্রে সার্ভিলেন্স কোভিড-১৯ টেস্টের প্রয়োজন নেই। এছাড়া কেউ যদি আন্তর্জাতিক ভ্রমণে যায় কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করে, তবে তাদের করোনা টেস্ট করানোর প্রয়োজন পড়বে।

এদিকে, লস এঞ্জেলেস দিন কয়েক আগে আবারো করোনা নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে৷ ইনডোর প্লে গ্রাউন্ড ও আর্কেড সেন্টারগুলো সক্ষমতার ২৫ % পর্যন্ত খোলার অনুমতি দেওয়া হয়েছে৷ একই সাথে পানশালা এবং বারগুলো খোলা রাখার নির্দিষ্ট সময় সীমা তুলে দেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত