আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় প্রথমবারের মতো কমেছে জনসংখ্যা

ক্যালিফোর্নিয়ায় প্রথমবারের মতো কমেছে জনসংখ্যা

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এই প্রথমবারের মতো জনসংখ্যা কমেছে। ২০২০ ও ২০২১ সালের মধ্যে গণনায় এই তথ্য উঠে এসেছে।

শুক্রবার (৭ মে) রাজ্যের ফাইনান্স ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, বর্তমানে ক্যালিফোর্নিয়ার জনসংখ্যা হল ৩৯ দশমিক ৫ মিলিয়ন। আগের বারের গণনা থেকে এবারের গণনায় জনসংখ্যা কম ১ লাখ ৮২ হাজার জন।

কর্তৃপক্ষ জানাচ্ছে, এর পেছনে অনেক কারণ আছে তবে করোনার কারণে মাইগ্রেশন কমে যাওয়া মূলত প্রধান কারণ। এর আগে দেখা গেছে, ক্যালিফোর্নিয়া রাজ্যে শিশু জন্মের হারও আগের থেকে কমে গেছে।

হিসেব অনুযায়ী, ২০২০ ও ২০২১ সালে দশমিক ৪৬ শতাংশ জনসংখ্যা কমেছে৷ সান্টা বারবারা সিটির মোট জনসংখ্যা থেকে কমে যাওয়া জনসংখ্যা অন্তত দুইগুণ বেশি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯৯০ সালের পর প্রথমবার ক্যালিফোর্নিয়া রাজ্যে জনসংখ্যা কমেছে।

মূলত 'শীতল যুদ্ধ' শেষ হওয়ার পরে এবং মার্কিন ডিফেন্স স্পেন্ডিং কমে যাওয়ায় রাজ্যের জনসংখ্যা কমে যায় তখন। এর পরবর্তী ৩০ বছরে অনেকেই স্থায়ীভাবে ক্যালিফোর্নিয়ায় বাস করতে আসেন।

বর্তমানে জনসংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে করোনার মৃত্যুহার বেড়ে যাওয়া এবং শিশু জন্ম হার সাম্প্রতিক সময়ে কমে যাওয়া।

এছাড়া অন্য দেশ থেকে আসা অভিবাসীর সংখ্যাও কমেছে রাজ্যটিতে। ট্রাম্পের নীতির কারণে অনেক ক্যালিফোর্নিয়ার ভার্সিটিগুলোতে বিদেশী শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে।

মূলত ড্রাইভার লাইসেন্স, ট্যাক্স ফর্ম ও স্কুল অ্যানরোলমেন্টের উপর ভিত্তি করে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে৷

এছাড়া ক্যালিফোর্নিয়া ছেড়ে অনেক সেলিব্রেটি ও সাধারণ মানুষ অন্যত্র চলে যাচ্ছে। প্রাকৃতিক দূর্যোগ বেড়ে যাওয়া, আবাসন সংকট তীব্র হওয়া ও গৃহহীন বেড়ে যাওয়ায় অনেকেই ক্যালিফোর্নিয়া ছেড়ে অন্য কোথাও স্থায়ীভাবে চলে যাচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত