আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আরো ৬০০ ডলার স্টিমুলাস চেক প্রদানের প্রতিশ্রুতি নিউসামের

আরো ৬০০ ডলার স্টিমুলাস চেক প্রদানের প্রতিশ্রুতি নিউসামের

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম দ্বিতীয় কিস্তিতে আরো ৬০০ ডলার করে স্টিমুলাস চেক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সাথে রেন্টাল অ্যাসিস্ট্যান্সের জন্য ৫ বিলিয়ন ডলার বরাদ্দের কথাও জানান তিনি।

করোনায় ক্ষতিগ্রস্ত বাসিন্দা এবং মধ্যম আয়ের পরিবারগুলোকে অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে সোমবার (১০ মে) এই প্রতিশ্রুতি দেন গভর্নর গেভিন নিউসাম। এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে প্রতি ৩ জনে ২ জন ক্যালিফোর্নিয়াবাসী উপকৃত হবে।

এই প্রতিশ্রুতির আওতায় লক্ষাধিক ক্যালিফোর্নিয়ার বাসিন্দার জন্য আট বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়। ১০০ বিলিয়ন অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনার অংশ হিসেবে এই স্টিমুলাস চেক প্রদান করা হবে।

একই সাথে বাড়ি ভাড়া পরিশোধের জন্য ৫ বিলিয়ন ডলার দেওয়ার কথা জানান নিউসাম। এই অর্থ দিয়ে যারা বাড়ি ভাড়া দিতে পারছেন না, তাদেরকে বাড়ি ভাড়ার অর্থ পরিশোধ করা হবে। আর দুই বিলিয়ন ডলার ক্যাশ দেওয়া হবে যার মাধ্যমে ইউটিলিটি বিল পরিশোধ করা হবে৷

নতুন প্রস্তাবনা অনুসারে, যেসব বাসিন্দা প্রথম কিস্তির ৬০০ ডলার স্টিমুলাস চেক পাননি ও বছরে আয় ৭৫ হাজার ডলারের কম, তাদেরকে দ্বিতীয় কিস্তিতে ৬০০ ডলার করে ভাতা দেওয়া হবে। তবে এখনো এটি আইন হিসেবে পাশ হওয়া বাকি আছে।

নিউসাম বলেন, 'এই স্টেট স্টিমুলাস যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় ট্যাক্স ছাড়'।

৬০০ ডলার স্টিমুলাস চেকের পাশাপাশি যেসব পরিবারে শিশু-সন্তান রয়েছে, তাদের আরো ৫০০ ডলার দেওয়ার প্রস্তাবনা রাখা হয়েছে। একই সাথে বৈধ কাগজপত্রহীন অভিবাসী পরিবারগুলোর জন্য ৫০০ ডলার বরাদ্দ রাখার প্রস্তাব রাখা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত