আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে বাড়ানো হচ্ছে টিকাদান কার্যক্রমের ব্যাপ্তি

লস এঞ্জেলেসে বাড়ানো হচ্ছে টিকাদান কার্যক্রমের ব্যাপ্তি

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের আরো অধিক সংখ্যক বাসিন্দাদের টিকাগ্রহণে উৎসাহিত করতে টিকাদান কার্যক্রমের ব্যাপ্তি আরো বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি ইতোমধ্যে এই বিষয়ে টিকাদান কার্যক্রমের কিছু ধাপ প্রকাশ করেছেন।

মেয়র অফিস থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, টিকাদান কার্যক্রমের সময়কাল বাড়ানো হয়েছে। নয়টি টিকাকেন্দ্রে রাত আটটা পর্যন্ত টিকা প্রদান করা হবে৷

রবিবার (১৬ মে) বিবৃতিতে মেয়র এরিক গারসেটি বলেন, 'আমরা দ্রুতই এই মহামারি নির্মূল করতে পারবো। তবে এর জন্য আমাদের জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে টিকা প্রদান করতে হবে'।

'বাসিন্দারা যেনো টিকা নিতে উৎসাহ পায়, সেজন্য আমরা কাজ করছি। টিকা নেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে এবং টিকার ডোজের যোগানও বাড়ানো হয়েছে'- যোগ করেন মেয়র গারসেটি।

কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যার পর টিকার ডোজ নিতে আসা বাসিন্দাদের সংখ্যা বাড়ছে। এজন্য রাত ৮টা পর্যন্ত টিকাকেন্দ্র খোলা রাখা হবে। ডজার স্টেডিয়াম টিকাকেন্দ্র শুধু ৪টা পর্যন্ত খোলা রাখা হবে।

লস এঞ্জেলেসে ডিসেম্বর মাসে টিকাদান কর্মসূচি শুরু হয়। এখন পর্যন্ত ১২ লাখ ৯৪ হাজার ২৪৯ জন বাসিন্দা টিকা গ্রহণ করেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত