আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে ইউকে ভ্যারিয়েন্টের প্রভাব অব্যাহত

লস এঞ্জেলেসে ইউকে ভ্যারিয়েন্টের প্রভাব অব্যাহত

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনাভাইরাসের সাম্প্রতিক ভ্যারিয়েন্টগুলোর মধ্যে সবচেয়ে দূশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইউকে ভ্যারিয়েন্ট।

শনিবার (২২ মে) লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

দ্য কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানিয়েছে, গত কয়েক সপ্তাহ আগে লস এঞ্জেলেস কাউন্টির সবচেয়ে প্রচলিত ভ্যারিয়েন্ট ছিলো স্থানীয় ক্যালিফোর্নিয়ান দুইটি ভ্যারিয়েন্ট। তবে সাম্প্রতিক সপ্তাহে বেশি শনাক্ত হচ্ছে ইউকে ভ্যারিয়েন্ট।

পাবলিল হেলথ ল্যাবরেটরির পরীক্ষায় দেখা গেছে, প্রায় ৪০টি নমুনার ৫৩ শতাংশই ইউকে ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এছাড়া ছয়জনের নমুনায় ব্রাজিল ও সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

যারা এখনো করোনার টিকা গ্রহণ করেননি, তাদের সহ অন্যান্য সকল বাসিন্দাদের স্বাস্থ্যবিধি মেনে চলা অব্যাহত রাখতে হবে বলে কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট সূত্র পরামর্শ দিয়েছে।

এক বিবৃতিতে ডিপার্টমেন্ট জানায়, 'বর্তমানে যেই ভ্যারিয়েন্টগুলো চারপাশে ঘুরছে, সেগুলো বেশ মারাত্মক'।

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় শনিবার মারা গেছেন ১৪ জন বাসিন্দা, নতুন করে আক্রান্ত হয়েছে ২৬৫ জন। হাসপাতালে ভর্তি রয়েছে ৩৩০ জন। এর মধ্যে ২৪ শতাংশ রোগী জরুরি বিভাগে ভর্তি আছে।

ক্যালিফোর্নিয়া রাজ্যে গত সপ্তাহে শনাক্তের হার ছিল শূণ্য দশমিক ৯ শতাংশ। এখন পর্যন্ত করোনার টিকা বিতরণ করা হয়েছে ৩৬ মিলিয়ন ডোজ। টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছে ১৬ দশমিক ৫ মিলিয়ন বাসিন্দা।

জুন মাসের ১৫ তারিখ থেকে ক্যালিফোর্নিয়া পুনরায় খুলে দেওয়া হবে। এছাড়া তখন থেকে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা উঠে যাবে এবং ব্যবসা প্রতিষ্ঠান পুরোদমে খুলে দেওয়া হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত