আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় গ্যাস ট্যাক্স বাড়িয়েও হচ্ছে না আশানুরূপ উন্নয়ন

ক্যালিফোর্নিয়ায় গ্যাস ট্যাক্স বাড়িয়েও হচ্ছে না আশানুরূপ উন্নয়ন

ছবি: এলএবাংলাটাইমস

চার বছর আগে আইন করে বাড়ানো হয়েছে ক্যালিফোর্নিয়ার গ্যাস ট্যাক্স। বর্ধিত ট্যাক্সের অর্থ দিয়ে ক্যালিফোর্নিয়ার সড়ক ও ব্রিজ সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল কর্তৃপক্ষ।

তবে বাস্তবতা অনুসারে, ক্যালিফোর্নিয়ার কিছু সড়ক ও ব্রিজ সংস্কার হলেও আশানুরূপ উন্নতি হয়নি। এছাড়া কর্তৃপক্ষ সম্প্রতি জানিয়েছে, যেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, সেটির অর্ধেক মাত্র সম্পন্ন করা সম্ভব হবে বর্ধিত ট্যাক্সের অর্থ দিয়ে।

২০১৭ সালে গ্যাস ট্যাক্স বৃদ্ধি করা নিয়ে বেশ বড় রাজনৈতিক ইস্যু তৈরি হয় ক্যালিফোর্নিয়ায়। অনেক রিপাবলিকান সিনেটর এই গ্যাস ট্যাক্স বৃদ্ধির বিরুদ্ধে অবস্থান নিলেও ডেমোক্রেটিক আইনপ্রণেতাদের চাপের মুখে অবশেষে বিতর্কিত এই বিলটি পাশ হয়।

আসন্ন জুন মাস থেকে আবারো বাড়বে গ্যাস ট্যাক্স। তবে সড়ক ও ব্রিজের সামগ্রিক উন্নয়ন অনেক ধীর হওয়ায় সমালোচনা সৃষ্টি হয়েছে এই বিষয়টি নিয়ে। অন্যান্য রাজ্যে অবকাঠামোগত উন্নয়ন আরো বেশি এগিয়ে যাওয়ায় গ্যাস ট্যাক্স বৃদ্ধি আইন নিয়ে আবার সমালোচনার সৃষ্টি হয়েছে৷

ক্যালিফোর্নিয়ার সড়ক ও ব্রিজের সংস্কার কিছুটা ধীর গতি হওয়ার কারণ হল এর উচ্চ সংস্কার খরচ। এছাড়া করোনা মহামারির কারণে যানবাহন চলাচল কম হওয়ায় অনেক বড় অংকের গ্যাস ট্যাক্স থেকে বঞ্চিত হয় ক্যালিফোর্নিয়া রাজ্য।

তবে ডেমোক্রেটিক আইনপ্রণেতা যারা এই বিলের পক্ষে ভোট দিয়েছেন, তারা দাবি করছেন সংস্কার কাজের বেশ অগ্রগতি হয়েছে।

অ্যাসেম্বলি স্পিকার অ্যান্থনি রেনডন বলেন, 'এই অবকাঠামোগত সংস্কারের বাজেট দীর্ঘদিন ধরেই খুব স্বল্প ছিলো। এটি রাতারাতি উন্নতি করা সম্ভব হবে না'।

তিনি বলেন, 'যদি আমরা উন্নয়ন করার ব্যাপারে একমত হই, তবে আমাদের এর জন্য মূল্য পরিশোধ করতে হবে। এর জন্য গ্যাস ট্যাক্স বৃদ্ধি সবচেয়ে যুক্তিযুক্ত উপায়'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত