আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

জুন থেকে লস এঞ্জেলেসে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে না

জুন থেকে লস এঞ্জেলেসে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে না

ছবি: এলএবাংলাটাইমস

আগামী জুন মাসের ১৫ তারিখ থেকে লস এঞ্জেলেস কাউন্টির করোনা বিধিনিষেধ পরিবর্তন হচ্ছে। লস এঞ্জেলেস কাউন্টির শপ, রেস্টুরেন্ট এবং অন্যান্য স্থানে সামাজিক দূরত্ব মেনে চলার বিধিনিষেধ উঠে যাচ্ছে। সেই সাথে শপ ও রেস্টুরেন্টগুলো পুরোপুরি খোলার অনুমতি পাচ্ছে।

সোমবার (২৪ মে) কাউন্টি হেলথ ডিরেক্টর এই তথ্য জানান। ক্যালিফোর্নিয়া রাজ্যের সাথে সমন্বয় করে এই সিদ্ধান্ত নিয়েছে লস এঞ্জেলেস।

এর আগে শুক্রবার ক্যালিফোর্নিয়া রাজ্য পরিবর্তিত বিধিনিষেধ বিষয়ে ঘোষণা দেয়। স্থানীয় কর্তৃপক্ষ চাইলে আগের বিধিনিষেধ বহাল রাখতে পারবে।

সোমবার কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, 'রাজ্য প্রণীত পরিবর্তিত নিষেধাজ্ঞা বহাল রাখবে লস এঞ্জেলেস'।

বারবার ফেরের বলেন, 'প্রায় সকল ব্যবসাপ্রতিষ্ঠান পুরোপুরি কার্যক্ষমতা দিয়ে চালু রাখা যাবে। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে'।

ইনডোর স্পোর্টস ইভেন্টস বা কনসার্টের ক্ষেত্রে বিধি নিষেধ এখনো কঠোর রাখা হয়েছে। লস এঞ্জেলেস কাউন্টিতে যদি কোনো ইনডোর কনসার্ট আয়োজন করা হয়, তবে সর্বোচ্চ ৫ হাজার দর্শক উপস্থিত হতে পারবে। আর তাদের সর্বোচ্চ ৭২ ঘণ্টা পূর্বের করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে।

এছাড়া আউটডোর কোনো ইভেন্টে ১০ হাজার দর্শক একত্র হলে অবশ্যই টিকা গ্রহণের সনদ বা করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে।

জুন মাসের ১৫ তারিখ থেকে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরামর্শ অনুসারে ক্যালিফোর্নিয়া ও লস এঞ্জেলেসে ভ্রমণ কড়াকড়িও উঠিয়ে দেওয়া হতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত