আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসের সোফি স্টেডিয়াম খুলছে পুরোদমে

লস এঞ্জেলেসের সোফি স্টেডিয়াম খুলছে পুরোদমে

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া রাজ্য ও লস এঞ্জেলেস কাউন্টিতে আগামী জুন মাসের ১৫ তারিখ থেকে করোনা বিধি নিষেধ শিথিল হচ্ছে।

জুনের ১৫ তারিখ থেকে সামাজিক দূরত্ব মানতে হবে না, পুরোপুরি খুলে দেয়া হবে ব্যবসাপ্রতিষ্ঠান। এরই সাথে সমন্বয় করে লস এঞ্জেলেস কাউন্টির সোফি স্টেডিয়াম পুরোদমে খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) 'লস এঞ্জেলেস রামস' বিবৃতিতে জানায়, সোফি স্টেডিয়াম আসন্ন এনএফএল সিজন শুরুর আগে পুরোদমে খুলে দেওয়া হবে৷

টুইটার পোস্টে রামস'র চিফ অপারেটিং অফিসার কেভিন ডেমঅফ লিখেন, 'টিমের মালিক স্টেন ক্রোয়েনকে এই ইংল্যাউড স্টেডিয়াম নির্মাণ করেন সকল রাম ফ্যান এবং লস এঞ্জেলেস কাউন্টির দর্শকদের জন্য'।

তিনি লিখেন, 'লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট ও অন্য সকল অগ্রগামী করোনা যোদ্ধাদের ধন্যবাদ। আশা করছি আসন্ন সিজনেই সোফি স্টেডিয়াম পুরোদমে চালু করতে পারবো'।

রামস দলের সাথে সোফি স্টেডিয়ামে দ্য চার্জার্স টিম অনুশীলন ও খেলে থাকে৷ দ্য চার্জার্স টিম কোনো ঘোষণা না দিলেও খেলার সময় পুরোদমে টিকিট বিক্রি হবে বলে জানিয়েছে।

এর আগে শুক্রবার ক্যালিফোর্নিয়া রাজ্য পরিবর্তিত বিধিনিষেধ বিষয়ে ঘোষণা দেয়। স্থানীয় কর্তৃপক্ষ চাইলে আগের বিধিনিষেধ বহাল রাখতে পারবে।

সোমবার কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, 'রাজ্য প্রণীত পরিবর্তিত নিষেধাজ্ঞা বহাল রাখবে লস এঞ্জেলেস'।

বারবার ফেরের বলেন, 'প্রায় সকল ব্যবসাপ্রতিষ্ঠান পুরোপুরি কার্যক্ষমতা দিয়ে চালু রাখা যাবে। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে'।

ইনডোর স্পোর্টস ইভেন্টস বা কনসার্টের ক্ষেত্রে বিধি নিষেধ এখনো কঠোর রাখা হয়েছে। লস এঞ্জেলেস কাউন্টিতে যদি কোনো ইনডোর কনসার্ট আয়োজন করা হয়, তবে সর্বোচ্চ ৫ হাজার দর্শক উপস্থিত হতে পারবে। আর তাদের সর্বোচ্চ ৭২ ঘণ্টা পূর্বের করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে।

এছাড়া আউটডোর কোনো ইভেন্টে ১০ হাজার দর্শক একত্র হলে অবশ্যই টিকা গ্রহণের সনদ বা করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে।

জুন মাসের ১৫ তারিখ থেকে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরামর্শ অনুসারে ক্যালিফোর্নিয়া ও লস এঞ্জেলেসে ভ্রমণ কড়াকড়িও উঠিয়ে দেওয়া হতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত