আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ইরভিনে টার্গেট স্টোরে শিশুকে যৌন হেনস্থা, অভিযুক্তকে খুঁজছে পুলিশ

ইরভিনে টার্গেট স্টোরে শিশুকে যৌন হেনস্থা, অভিযুক্তকে খুঁজছে পুলিশ

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার ইরভিনে টার্গেট স্টোরের ভিতর ১১ বছর বয়েসী এক মেয়ে শিশুকে যৌন হেনস্থার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্তকে খুঁজছে পুলিশ।

ইরভিন পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, সোমবার (৩১ মে) জাম্বোরে রোডের ১৩২০০ ব্লকের টার্গেট স্টোরে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হেনস্থার শিকার শিশুটি পরিবারের সাথে টার্গেট স্টোরে ঘুরছিলো। তখন থেকেই ওই অভিযুক্ত শিশুটিকে অনুসরণ করছিল। এক পর্যায়ে শিশুটি পরিবারের কাছ থেকে আলাদা হয়ে পরলে অভিযুক্ত ব্যক্তি মেয়েটিকে শারীরিকভাবে লাঞ্চিত করে।

পুলিশ জানায়, এই সময় শিশুটি চিৎকার করে ও দৌড়ে পরিবারের কাছে চলে যায়। অভিযুক্ত ব্যক্তি দ্রুত স্টোর থেকে বের হয়ে গাড়ি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, অভিযুক্ত ব্যক্তি একটি সবুজ কিয়া সোল গাড়ি দিয়ে পালিয়ে যায়।

বিবৃতিতে পুলিশ জানায়, অভিযুক্তের গড়ন হালকা, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, গায়ের রঙ উজ্জ্বল। বয়স ৩৫ থেকে ৪৫ এর মধ্যে।

ঘটনা ও অভিযুক্ত সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে ডিটেক্টিভ ডেভিড হাডসন 949-724-7168 এর ফোন নাম্বারে কল দিতে অনুরোধ জানানো হয়। অথবা মেইল করুন ghudson@cityofirvine.org

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত