আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ভাড়াটিয়া উচ্ছেদ নিষেধ আইনের সময়সীমা বাড়লো

ভাড়াটিয়া উচ্ছেদ নিষেধ আইনের সময়সীমা বাড়লো

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য সহায়ক ভাড়াটিয়া উচ্ছেদ নিষেধ আইনের সময়সীমা বাড়লো।

সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত এই আইনের দ্বারা লস এঞ্জেলেসের নিম্ন আয়ের ভাড়াটিয়াদের উচ্ছেদ করা নিষিদ্ধ হলো। এর আগে ৩০ জুন পর্যন্ত এই আইনের সময়সীমা নির্ধারিত ছিল।

মঙ্গলবার (২২ জুন) লস এঞ্জেলেস কাউন্টি বোর্ড অব সুপারভাইজার ঐক্যমতভাবে এই আইনটির সময়সীমা বৃদ্ধির পক্ষে ভোট দেন।

তবে এই আইনের সময়সীমা বৃদ্ধি পাওয়ায় অসন্তোষ প্রকাশ করছেন অনেকেই। বাড়িওয়ালারা বলছেন, তারা নিজেরা কঠিন সময় পার করছেন। নিজেদের খরচ মেটাতে হলেও তাদের পূর্ণ ভাড়ার অর্থ পাওয়া আবশ্যক হয়ে দাঁড়িয়েছে৷

তবে বোর্ড অব সুপারভাইজারের সদস্যরা জানান, যার শুধুমাত্র 'বাবা-মায়ের' সম্পত্তির ভাড়ার উপর নির্ভরশীল, তাদের জন্যও আলাদা চিন্তা রয়েছে।

তাঁরা বাড়িওয়ালাদের স্থানীয় ও ফেডারেল বিভিন্ন রেন্ট রিলিফ প্রোগ্রামে আবেদন করতে পরামর্শ দেন।

করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের বাসিন্দাদের সুরক্ষিত রাখতে গত বছর আইনটি পাশ করানো হয়।

ন্যাশনাল ইক্যুয়িটি অ্যাটলাস রেন্ট ডেবট ড্যাশবোর্ড এর তথ্যমতে, ভাড়াটিয়া উচ্ছেদ নিষেধ আইনটির সময়সীমা বাড়ানো না হলে ৭ লাখ থেকে ১০ লাখ বাসিন্দা উচ্ছেদ হুমকিতে পরে যেত।

করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের বাসিন্দাদের বকেয়া সকল ভাড়া বাড়ির মালিকদের মিটিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন গভর্নর গেভিন নিউসাম।

এই প্রসঙ্গে গভর্নর গেভিন নিউসাম ও রাজ্যের অন্যান্য আইনপ্রণেতারা আলোচনা করছেন বলে।

ক্যালিফোর্নিয়া রাজ্যের নিম্ন আয়ের বাসিন্দাদের ২ দশমিক ৫ বিলিয়ন ডলার ভাড়া পরিশোধ বাকি আছে। রাজ্যের যেই পরিমাণ ফান্ড আছে, সেটি দিয়ে এই ভাড়া সহজেই মিটিয়ে দেওয়া সম্ভব বলে মনে করছেন রাজ্য আইনপ্রণেতারা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত