আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ক্যালিফোর্নিয়ায় সাড়ে ৩ মিলিয়ন ডলার মূল্যের মাদক উদ্ধার, আটক ২

ক্যালিফোর্নিয়ায় সাড়ে ৩ মিলিয়ন ডলার মূল্যের মাদক উদ্ধার, আটক ২

ছবি: এলএবাংলাটাইমস

মাদক পাচার ও বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে হান্টিংটন বিচ পুলিশ। জানা গেছে, আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা মাদকের মূল্য প্রায় ৩ দশমিক ৫ মিলিয়ন ডলার।

ধারণা করা হচ্ছে যে, তারা দুইজনই মেক্সিকোর কোনো বিশাল মাদক পাচারকারী সংস্থার সাথে জড়িত।

পুলিশ বিভাগ একটি সংবাদ বিবৃতিতে বলেন, 'এই তদন্তের কার্যক্রম গত ৩০ দিন ধরে চলছিলো'।

বিবৃতিতে বলা হয় , তদন্তকারীরা এখনো মাদক পাচারের সাথে জড়িত অন্য ব্যক্তিদের অনুসন্ধান করছে বিধায় আটককৃত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি।

কর্তৃপক্ষের ভাষ্যমতে, অরেঞ্জ, রিভারসাইড ও সান বার্নাডিনোসহ সমগ্র দক্ষিণ ক্যালিফোর্নিয়া জুড়ে মাদক পাচার হওয়ার তথ্য তদন্তকারীরা জানতে পেরেছিলো।

সংবাদ বিবৃতিতে বলা হয়, 'ধারণা করা হচ্ছে, মাদক পাচারকারী সংস্থাটি বিপুল পরিমাণের মাদক নিউ ইয়র্ক রাজ্যে পাচার করছিলো। গোয়েন্দারা একাধিক চিহ্নিত জায়গা পর্যবেক্ষণ করে। পরবর্তীতে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে তারা দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে।

একজন ব্যক্তিকে কম্পটন থেকে ২ কিলোগ্রাম কোকেইন রাখার অভিযোগে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিক্রির উদ্দেশ্যে কোকেইন মজুতকরণের অভিযোগ আনা হয়েছে।

আরেকজন ব্যক্তিকে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের সহায়তায় সান বার্নাডিনো কাউন্টি থেকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিটির কাছে ১৩৮ কিলোগ্রাম কোকেন, ৫ দশমিক ৪ কেজি মেটাফ্যাটামিন ও ১ হাজার ফেনাটিল পিল পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদক পরিবহন ও বিক্রির উদ্দেশ্যে মজুতকরণের অভিযোগ আনা হয়েছে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

 

শেয়ার করুন

পাঠকের মতামত