আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অভিবাসী সংকট মেটাতে সীমান্ত সফরে হ্যারিস

অভিবাসী সংকট মেটাতে সীমান্ত সফরে হ্যারিস

ছবি: এলএবাংলাটাইমস

অভিবাসী সংকট নিরসনে ইউএস-ম্যাক্সিকো দক্ষিণ সীমান্ত টেক্সাসের এল পাসো সফরে গেলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ সীমান্তে অভিবাসী সংকট চরম আকার ধারণ করেছে। হোয়াইট হাউজের উপর সংকট নিরসনে ক্রমবর্ধমান চাপ বাড়ছে। আর এর প্রেক্ষিতেই প্রথমবারের মতো সীমান্ত সফরে গেলেন হ্যারিস।

এল পাসো সীমান্ত সফরে কামালা হ্যারিস বলেন, 'সমস্যা নিরসনে কাজ করতে হবে। শুধু একে অন্যের প্রতি আঙ্গুল তুললে হবে না'।

একই সাথে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী নীতি নিয়েও সমালোচনা করেছেন তিনি।

সাম্প্রতিক মাসগুলোতে সেন্ট্রাল আমেরিকার কিছু দেশ থেকে অভিবাসী ও রাজনৈতিক আশ্রয়প্রার্থী মানুষের ঢল নেমেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে। সহিংসতা, প্রাকৃতিক দূর্যোগ এবং মহামারি সংক্রান্ত অর্থনৈতিক মন্দার কারণে এই ঢল নেমেছে বলে জানান বিশেষজ্ঞরা।

গত মার্চে প্রেসিডেন্ট জো বাইডেন দক্ষিণ সীমান্তে অভিবাসী সংকটের আসল কারণ সুরাহা করতে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে নিযুক্ত করেন। তবে এরপর থেকে সরেজমিন ইউএস-ম্যাক্সিকো সীমান্ত সফর না করায় সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে।

শুক্রবার (২৫ জুন) কামালা হ্যারিস এল পাসো সীমান্তের আশ্রয়কেন্দ্রগুলোতে থাকা ৯ থেকে ১৬ বছর বয়েসী শিশুদের সাথে সাক্ষাৎ করেন।

এরপর বিবৃতিতে তিনি বলেন, 'এটি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মোকাবিলা করলে হবে না। এটি শিশুদের বিষয় ও পরিবারের বিষয়'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত