আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লং বিচে বন্দুকধারীর হামলায় আহত ৩

লং বিচে বন্দুকধারীর হামলায় আহত ৩

ছবি: এলএবাংলাটাইমস

লং বিচের পাইক আউটলেটে বন্দুক হামলায় এক কিশোরসহ তিনজন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

শনিবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৩০ এ অ্যাকুরিয়াম ওয়ে ও শোরলাইন ড্রাইভের মাঝামাঝি অবস্থানে এই হামলার ঘটনা ঘটে।

হামলাটি ৭.৩০ এর দিকে একুরিয়াম ওয়ে ও শোরলাইন ড্রাইভের মাঝে সংগঠিত হয়। গুলির আওয়াজ  ক্রেতাদের মাঝে আতংকের সৃষ্টি করে।

লং বিচ পুলিশ চিফ রবার্ট লুনা জানান, আহত ব্যক্তিদের দুইজন প্রাপ্তবয়স্ক ও একজন ১৩ বছর বয়সী কিশোর।

ঘটনার সময়, তিনজন একই জায়গায় দাঁড়িয়ে ছিলো। হঠাৎ তাদেরকে একটি গাড়ির ভিতর থেকে গুলি করা হয়।

লুনা জানান, ঘটনাস্থলের কাছে থাকা পুলিশ আহত ব্যক্তিদের সাহায্যে এগিয়ে আসেন। আহত ব্যক্তিদের মধ্যে একজন গুরুতর আহত হলেও বাকি দুইজনের অবস্থা স্থিতিশীল।

লুনা বলেন, এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এই হামলার পর বাসিন্দারা দিগ্বিদিক দৌঁড়ে পালাচ্ছেন।

একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি গাড়িকে শোরলাইনের একদিকে এসে থেমে যেতে দেখেন।  এরপর গুলির আওয়াজ শোনা গেলে তিনি তার মেয়েকে নিয়ে নিরাপদ স্থানে চলে যান।

তদন্তের সুবিধার্থে শপিং ও এন্টারটেইনমেন্ট সেন্টারের চারপাশ বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন দোকানের চারপাশে ক্রাইম সিন টেপ লাগিয়ে দেওয়া হয়েছে।

লুনা বলেন, 'আমরা অপরাধস্থল সংরক্ষণের সর্বাত্মক চেষ্টা করছি। আমরা নিশ্চিত হতে চাই যে, আটককৃত ব্যক্তিরাই অপরাধটি সংগঠিত করেছে'।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত