আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ক্যালিফোর্নিয়ার প্রধান সংক্রামক এখন ডেল্টা ভ্যারিয়েন্ট

ক্যালিফোর্নিয়ার প্রধান সংক্রামক এখন ডেল্টা ভ্যারিয়েন্ট

ছবি: এলএবাংলাটাইমস

সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। এর ফলে ক্যালিফোর্নিয়ার ডমিনেন্ট স্ট্রেইন অথবা প্রধান সংক্রামক হয়ে উঠেছে ডেল্টা ভ্যারিয়েন্ট।

মূলত যারা টিকা গ্রহণ করেননি, তাদের জন্য বেশ শঙ্কার কারণ এই ডেল্টা ভ্যারিয়েন্ট৷ এটি অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে আরো দ্রুত এবং সহজে মানুষ থেকে মানুষে ছড়িয়ে যেতে পারে।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানায়, জুন মাসের বিশ্লেষণে দেখা গেছে করোনায় মোট আক্রান্ত রোগীর ৩৫ দশমিক ৬ শতাংশের দেহে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাব রয়েছে।

এর আগে মে মাসে মাত্র ৫ দশমিক ৬ শতাংশ রোগীর দেহে এই ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। তখন এটি ক্যালিফোর্নিয়ার চতুর্থ প্রধান সংক্রামক ছিল।

যুক্তরাজ্যের আলফা ভ্যারিয়েন্টের থেকেও ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট আরো বেশি ছড়িয়ে গেছে। জুনে ৩৪ দশমিক ৫ শতাংশ করোনা রোগীর দেহে আলফা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এর আগে এপ্রিল ও মে মাসে প্রধান সংক্রামক ছিল আলফা।

লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ কর্মকর্তারা ইতোমধ্যে বাসিন্দাদের ডেল্টা ভ্যারিয়েন্টের বিষয়ে সতর্কতা জারি করেছেন। তাঁরা বলছেন, যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন তাদেরকেও সতর্ক থাকতে হবে। টিকার পূর্ণ ডোজ গ্রহীতারাও ছড়াতে পারে এই ডেল্টা ভ্যারিয়েন্ট।

ইতোমধ্যে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়ানো বন্ধ করতে ইনডোর প্লেসেও মাস্ক ব্যবহার করতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত রাজ্য সরকার অথবা ফেডারেল সরকারও এই নিয়ম চালু করেনি৷

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, 'মূলত যারা করোনা টিকা গ্রহণ করেননি, তাদের মধ্যেই করোনার সংক্রমণ ও হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বাড়ছে'।

লস এঞ্জেলেস কাউন্টিতে এখন পর্যন্ত ৫১ শতাংশ বাসিন্দা করোনার টিকা গ্রহণ করেছেন। এখনো ৪ মিলিয়ন বাসিন্দা টিকার এক ডোজও গ্রহণ করেনি। এছাড়া আরো ১ দশমিক ৩ মিলিয়ন বাসিন্দা টিকা নেওয়ার জন্য বিবেচিত নয়।

এর আগে বুধবার লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ জানায়, গত দুই সপ্তাহে করোনা আক্রান্তের হার দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

বুধবার কাউন্টিতে ৪২২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে যা বিগত কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

 গত ১৫ জুন করোনা শনাক্তের হার ছিল দশমিক ৫ শতাংশ, যা বেড়ে ১ দশমিক ২ শতাংশে পৌঁছেছে। জুনের ১২ তারিখ শনাক্তের হার ছিলো দশমিক ৪ শতাংশ এবং শুক্রবার (২৫ জুন) শনাক্তের হার বেড়ে হয় দশমিক ৮ শতাংশ।

ডেল্টা ভ্যারিয়েন্ট গত বছর ভারতে প্রথম শনাক্ত হয়। করোনার অন্যান্য ভ্যারিয়েন্ট থেকে এই ডেল্টা ভ্যারিয়েন্ট আরো বেশি সহজে সংক্রমিত হয় বলে ধারণা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

এখন পর্যন্ত বিশ্বের অন্তত ৮০টি দেশে এই ডেল্টা ভাইরাস শনাক্ত হয়েছে৷ এছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে ডেল্টা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) প্রধান ড. রোচেলে ওয়ালেনস্কি বলেন, আমরা জানি ব্রিটেনের কেন্ট স্ট্রেইনের থেকে এই ডেল্টা ভ্যারিয়েন্ট আরো অনেক বেশি শক্তিশালী।
আমরা ধারণা করছি আসন্ন মাসগুলোতে এই ডেল্টা ভ্যারিয়েন্ট প্রভাব বিস্তার করবে'।

বর্তমানে মিসৌরি, আরাকানাসসহ অন্তত আরো তিনটি রাজ্যের প্রত্যন্ত অঞ্চলেও ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পরছে। এসব অঞ্চলের বাসিন্দাদের মধ্যে টিকা গ্রহণের হার গড় থেকেও কম।

কেইসার পার্মানেন্টের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. ডেভিড ব্রোনস্টেইন বলেন, 'এটি করোনার বড় ও মারাত্মক একটি ভ্যারিয়েন্ট। এটি মানুষ থেকে মানুষে খুব সহজেই ছড়িয়ে পরে'।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, এপ্রিল মাসের শেষ থেকে লস এঞ্জেলেস কাউন্টিতে এখন পর্যন্ত অন্তত ৬০ জন ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

ব্রোনস্টেইন বলেন, 'লস এঞ্জেলেস কাউন্টিতে ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াচ্ছে৷ এটি প্রাথমিকভাবে বাড়ি থেকে ছড়াচ্ছে। বাড়িতে কারো ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ থাকলে তা খুব দ্রুত অন্যান্যদের মাঝে ছড়িয়ে পরে'।

স্বাস্থ্য কর্মকর্তারা এইজন্য টিকা গ্রহণের উপর গুরুত্ব দিচ্ছেন। তাঁরা বলছেন, যতো বেশি মানুষ টিকা গ্রহণ করবে, এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সম্ভাবনা ততোই কমে যাবে৷

ব্রোনস্টেইন বলেন, 'ডেল্টা ভ্যারিয়েন্টের বিপরীতে করোনার টিকা বেশ কার্যকরি বলে প্রমাণিত হয়েছে। টিকা গ্রহণ করলে বাসিন্দাদের অন্তত হাসপাতালে ভর্তি হওয়ার শঙ্কা থাকবে না'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত