আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলসের ফায়ার স্টেশনে আকস্মিক সফরে হ্যারিস

লস এঞ্জেলসের ফায়ার স্টেশনে আকস্মিক সফরে হ্যারিস

ছবি: এলএবাংলাটাইমস

রোববার (৪ জুলাই) ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ব্রেন্টউড ফায়ার স্টেশনে একটি আকস্মিক পরিদর্শনে যান। তিনি দমকল কর্মীদেরকে তাদের সাহসিকতা ও সেবার জন্য ধন্যবাদ জানান।

স্টেশনটি পরিদর্শনে তাঁর সাথে তাঁর স্বামী ডগলাস এমহোফ, রেপ. টেড লিউ, ডি-টোরেন্স ও তাঁর স্ত্রী বেটি যান। হ্যারিস লস এঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্টের ১৯নং স্টেশনটি পরিদর্শনে যান। স্টেশনটি তাঁর ব্রেন্টউডের বাড়িটির নিকটেই অবস্থিত।

২০১৯ সালের গেটি ফায়ার মোকাবিলার জন্য ১৯নং স্টেশনটি থেকে ১,০০০ দমকল কর্মী নিয়োজিত করা হয়েছিলো। গেটি ফায়ারে ১০টির বেশি ভবন ধ্বংস হয়েছিলো।

ভাইস-প্রেসিডেন্ট সকাল ১১টার দিকে ফায়ার স্টেশনটিতে উপস্থিত হন। তিনি দমকলকর্মীদের জন্য উপহার হিসেবে এক বাক্স কুকিজ সাথে নিয়েছিলেন। 

দমকলকর্মীদের উদ্দেশ্যে  তিনি বলেন ‘আপনার যে সাহস প্রদর্শন করেন তা তুলনাহীন। আপনারা নিঃস্বার্থভাবে মানুষের জীবন বাঁচান। আমাদের অবশই নিজেদের আসল প্রকৃতি মনে রাখতে হবে।‘

হ্যারিস তাঁর ১৩ মিনিটের পরিদর্শনে খরা ও দাবানল নিয়ে কথা বলেন।

তিনি বলেন ‘এই বছরের দাবানল আগের বছরের চেয়ে বেশি ভয়ংকর হবে’।

হ্যারিস শুক্রবার (২ জুলাই) লস এঞ্জেলসে আসেন। বিগত দুই সপ্তাহের মধ্যে এটি হ্যারিসের দ্বিতীয় লস এঞ্জেলস সফর। শনিবারে (৩ জুলাই) তিনি ৩ ঘণ্টা লাস ভেগাসে কাটান। তিনি লাস ভেগাসে কার্পেন্টারস ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টার পরিদর্শনে যান। সেখানে তিনি বাইডেন প্রশাসনের ইনফাস্ট্রাকচার বিল নিয়ে কথা বলেন। শনিবার বিকেলেই তিনি লস এঞ্জেলসে ফিরে আসেন। 

হ্যারিসের লাস ভেগাস সফর বাইডেন প্রশাসনের “আমেরিকাস ব্যাক টুগেদার” কার্যক্রমের অন্তর্ভুক্ত। কার্যক্রমটি আমেরিকার অগ্রগতি উদযাপনের জন্য তৈরি করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন, ফার্স্ট লেডি জিল বাইডেন ও অন্যান্য ক্যাবিনেট সদস্যারা দেশের অন্যান্য অংশ সফর করছেন।

ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর লস এঞ্জেলসে এটি হ্যারিসের পঞ্চম ভ্রমণ।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

 

শেয়ার করুন

পাঠকের মতামত