আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে হাত-মুখ বাঁধা অবস্থায় নারীর লাশ উদ্ধার

লস এঞ্জেলেসে হাত-মুখ বাঁধা অবস্থায় নারীর লাশ উদ্ধার

ছবি: এলএবাংলাটাইমস

সাউথ লস এঞ্জেলেসের নিজ বাড়ি থেকে মুখে ট্যাপ গোঁজা ও হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের (এলএপিডি) মুখপাত্র জানান, রবিবার (৪ জুলাই) ভোররাতে ৫৪ বছর বয়েসী ফাতিমা জনসনসের মৃতদেহ উদ্ধার করে ফায়ারফাইটার প্যারামেডিক্সের একটি দল।

সাউথ লস এঞ্জেলেসের এক্টিভিস্ট নাজি আলি বলেন, ফাতিমা জনসনের মৃতদেহটি হাত-পা বাঁধা ও মুখে ট্যাপ গোঁজা অবস্থায় ৭৬০০ ব্লকের সাউথ ওয়েস্টার্ন অ্যাভিনিউ থেকে বের করে আনা হয়েছে।

এলএপিডি সূত্র জানায়, মধ্যরাতের পর কয়েকজন ফায়ারফাইটার ফাতিমা জনসনের বাড়িতে উপস্থিত হয়। উদ্ধারের পর ঘটনাস্থলে তাকে মৃত ঘোষণা করা হয়।

ফাতিমা কাজে বের না হওয়ায় পরিবারের সদস্যদের খোঁজাখুঁজির প্রেক্ষিতে তার মৃতদেহ উদ্ধার হয়েছে।

ফাতিমার মেয়ে হার্ভি জানান, রবিবার ভোররাতে তার মায়ের মৃতদেহ উদ্ধার হয়। এর আগে ফাতিমার গাড়ি ও অলংকার খোয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই হত্যাকাণ্ডের জন্য ফাতিমার বয়ফ্রেন্ড দায়ী৷

হার্ভি জানান, 'আমার মায়ের বয়ফ্রেন্ড খুনের দায়ে ২৫ বছর জেল খেটে ছয় মাস আগে বের হয়েছে। আমরা এই সম্পর্কের বিষয়ে অবগত ছিলাম তবে নিরাপদ বোধ করিনি'।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ফাতিমার বয়ফ্রেন্ডকে সন্দেহের তালিকায় রাখলেও এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে হত্যাকারী একজন পুরুষ এবং হত্যার পর কোনদিকে গেছে, তা জানা যায়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত