আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট থেকে প্রেমিকযুগলের মরদেহ উদ্ধার

লস এঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট থেকে প্রেমিকযুগলের মরদেহ উদ্ধার

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট থেকে এক যুগলের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, মৃত ওই তরুণ-তরুণীকে শেষ বারের মত ওই বনেই দেখা যায়।

মৃতদেহ শনাক্তকরণের প্রক্রিয়া চলছে। মৃতদেহগুলো তারা ১৯ বছর বয়সী সোফি এডওয়ার্ডস ও তাঁর প্রেমিক ১৯ বছর বয়সী ইথান মানজানোর সন্ধান করতে গিয়ে খুঁজে পায়। কর্তৃপক্ষ জানায় যে তারা যুগলটির জিনিস-পত্র খুঁজে পেয়েছে। জিনিসপত্র দিয়ে তারা মৃতদেহকে প্রাথমিকভাবে সনাক্ত করেছে।

লস এঞ্জেলস কাউন্টি শেরিফের ডিপার্টমেন্ট জানায়, বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর ১.৩০ এর দিকে যুগলটিকে হাইওয়ের ৫১নং মাইল মার্কারের নিকট দেখা গিয়েছিলো। 

অপরদিকে, এঞ্জেলস ক্রেস্ট হাইওয়ের ৭২নং মাইল মার্কারের নিকট একটি গাড়ির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে।

অনুসন্ধানে সহায়তাকারী দুইজন স্বেচ্ছাসেবক ধারণা করছে যে যুগলটি সম্ভবত এই গাড়ি ব্যবহার করেছিলো। কর্তৃপক্ষ জানায় যে তারা গাড়ির মালিকের সন্ধান করছে।

শেরিফের ডেপুটি শন দি বুস্কি বলেন ‘যুগলটি একটি রুপালি রঙের গাড়ি ব্যবহার করছিলো। গাড়িটি মানজানো চালাচ্ছিলো। গাড়িটির নাম্বার 6BFA756।‘

যুগলটির পরিবারবর্গ এই ঘটনায় শোকতপ্ত।

ইথানের বাবা এল মানজানো বলেন ‘আমি বিশ্বাস করতে পারছি না যে আমি আমার ছেলেকে দাফন করছি। ওর বয়স মাত্র ১৯ বছর ছিলো।‘

এডওয়ার্ডের বোন, চেইনি চেসসি বলেন ‘ও অসাধারণ একটি মেয়ে ছিলো। ও অনেক বুদ্ধিমান ও দয়ালু ছিলো।‘

ডু বিস্কি জানান, এডওয়ার্ডস শ্বেতাঙ্গ ছিলো। তাঁর উচ্চতা ছিলো ৫ ফুট ৩ ইঞ্চি এবং ওজন ছিলো ৪৩ কেজি। তাকে শেষবার একটি কালো কোট, ধূসর রঙ্গের শার্ট, নীল জিনস ও লাল কালারের বুট পড়া দেখা গিয়েছিলো। তাঁর মাথায় একটি লাল রঙ্গের ব্যান্ডানা বাঁধা ছিলো।

ইথান মানজানো একটি অজানা মানসিক রোগে ভুগছিলো। মানজানোর উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি ও ওজন ৬১ কেজি ছিলো। তাঁর চোখের রঙ বাদামি ও চুলের রঙ কালো ছিলো। সে তাঁর প্রেমিকার মতো ধূসর রঙের শার্ট ও কালো জিনস পড়েছিলো।

কেউ কোন তথ্য জানাতে চাইলে তাদেরকে এলএসডি মিসিং পারসনস ইউনিট-এ যোগাযোগ করার অনুরোধ করা হলো।

নাম্বারঃ 323-890-5500

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত