আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় ডেল্টা ভ্যারিয়েন্ট: আবারো কী বিধিনিষেধ আসছে?

ক্যালিফোর্নিয়ায় ডেল্টা ভ্যারিয়েন্ট: আবারো কী বিধিনিষেধ আসছে?

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট বেশ প্রভাব বিস্তার শুরু করেছে। বর্তমানে দেশজুড়ে যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ৫১ শতাংশ বাসিন্দার দেহে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

ইতোমধ্যে লস এঞ্জেলেস কাউন্টিতে ইনডোর প্লেস বা বদ্ধস্থানে মাস্ক ব্যবহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এখনো ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এই নিয়ম জারি করার প্রয়োজনীয়তা নেই বলেই মনে করছেন গভর্নর গেভিন নিউসাম।

গভর্নর গেভিন নিউসাম বলেন, ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে নতুন করে আবারো বিধিনিষেধ আসবে কী না- সেটি টিকাদান কার্যক্রমের উপর নির্ভর করছে।

নিউসাম বলেন, 'যদি আমরা অধিকাংশ বাসিন্দাকে টিকাদান কার্যক্রমের আওতায় আনতে পারি, তবে বিধিনিষেধের কোনো প্রয়োজন নেই। তাই যারা টিকা গ্রহণ করেননি, ডেল্টা ভ্যারিয়েন্ট তাদের জন্য একটি সতর্কবার্তা'।

মেরিন কাউন্টি পাবলিক হেলথ অফিসার ড. ম্যাট উইলিস বলেন, 'ক্যালিফোর্নিয়ায় করোনায় যারা মারা গেছেন বা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের কেউই টিকা গ্রহণ করেননি'।

ড. উইলিস বলেন, 'ডেল্টা ভ্যারিয়েন্ট ক্যালিফোর্নিয়া এবং বে এরিয়াতে বেশ ভালো ভাবেই ছড়িয়ে যাচ্ছে৷ এটি আগের থেকে আরো বেশি সংক্রামক এবং যারা টিকা গ্রহণ করেননি, তাদের মধ্যেই এটি বেশি করে ছড়াচ্ছে'।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানায়, ডেল্টা ভ্যারিয়েন্ট বর্তমানে ক্যালিফোর্নিয়ার প্রধান সংক্রামক হয়ে উঠেছে। গত জুন মাসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মোট করোনা সংক্রমণের ৩৫ দশমিক ৬ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে হয়েছে। এর আগে মে মাসে মোট আক্রান্ত রোগীর মাত্র ৫ দশমিক ৬ শতাংশের দেহে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।

লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে করোনার যেই সংক্রমণ ঘটেছে, এর বেশিরভাগের জন্য দায়ী এই ডেল্টা ভ্যারিয়েন্ট৷

এখন পর্যন্ত লস এঞ্জেলেসের ৪ মিলিয়ন বাসিন্দা টিকা গ্রহণ করেনি। এর মধ্যে ১ দশমিক ৩ মিলিয়ন বাসিন্দা টিকা গ্রহণের উপযুক্ত নয়। আর তাই ডেল্টা ভ্যারিয়েন্ট ঝুকিপূর্ণ হয়ে উঠতে পারে।

লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট এর প্রধান ড. বারবারা ফেরের জানান, গত সপ্তাহে লস এঞ্জেলেস কাউন্টিতে ২৪৫ জন করোনা রোগীর দেহে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহের তুলনায় এই সংখ্যাটি দ্বিগুণ।

যুক্তরাজ্যের আলফা ভ্যারিয়েন্টের থেকেও ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট আরো বেশি ছড়িয়ে গেছে। জুনে ৩৪ দশমিক ৫ শতাংশ করোনা রোগীর দেহে আলফা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এর আগে এপ্রিল ও মে মাসে প্রধান সংক্রামক ছিল আলফা।

লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ কর্মকর্তারা ইতোমধ্যে বাসিন্দাদের ডেল্টা ভ্যারিয়েন্টের বিষয়ে সতর্কতা জারি করেছেন। তাঁরা বলছেন, যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন তাদেরকেও সতর্ক থাকতে হবে। টিকার পূর্ণ ডোজ গ্রহীতারাও ছড়াতে পারে এই ডেল্টা ভ্যারিয়েন্ট।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত