আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ভারত রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্টের মনোনয়ন পেলেন গারসেটি

ভারত রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্টের মনোনয়ন পেলেন গারসেটি

ছবি: এলএবাংলাটাইমস

ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনয়ন পেলেন লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি।

শুক্রবার (৯ জুলাই) হোয়াইট হাউজ বিষয়টি নিশ্চিত করেন।

ভারতের রাষ্ট্রদূতের পদ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বৃহৎ গণতন্ত্রের দেশ ভারতের সাথে মিত্রতার সম্পর্ক বজায় রাখতে বিচক্ষণ এরিক গারসেটিকে মনোনয়ন দেওয়া হলো।

প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদন পেলেও এই পদে গারসেটির চূড়ান্ত হতে সিনেটের অনুমোদনের প্রয়োজন হবে। সিনেটের অনুমোদন চূড়ান্ত হওয়ার পরই করোনাভাইরাসে নাজেহাল ভারতে পাড়ি দিতে হবে গারসেটিকে।

প্রায় মাস দুয়েক নীরিক্ষার পর এরিক গারসেটিকে অনুমোদন দেওয়া হয়েছে। মনোনয়ন পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেন গারসেটি।

এরিক গারসেটি বলেন, 'আমি অত্যন্ত আনন্দিত। আমার মনে হলো কেউ স্বর্গ থেকে আমাকে এসে বলছে আমার পরবর্তীতে করণীয় কী। আমার মনে হচ্ছে আমি এই কাজটি করতে পারবো'।

তিনি আরো বলেন, 'লস এঞ্জেলেসের জন্য এটি সঠিক মুহুর্ত। আমরা বিশ্বের দরবারে আমেরিকাকে আরো শক্তিশালী করে তুলতে কাজ করে যাবো'।

এরিক গারসেটি ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়র হিসেবে ক্ষমতাসীন থাকতে পারবেন। যদি রাষ্ট্রদূত হিসেবে গারসেটি চূড়ান্ত অনুমোদন পেয়ে যান, তবে তিনি মেয়র পদ থেকে অব্যাহতি নিবেন এবং তাঁর স্থলাভিষিক্ত হবেন সিটি কাউন্সিল প্রেসিডেন্ট নুরি মার্টিনেজ।

প্রাথমিক পর্যায়ে এরিক গারসেটিকে ক্যাবিনেটে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা থাকলেও সাবেক এক সহকর্মীর তোলা যৌন হয়রানির অভিযোগের দায়ে সেই সম্ভাবনা শেষ হয়ে যায়৷ ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে গারসেটির।

মেয়র এরিক গারসেটি (৫০) ২০১৩ সাল থেকে লস এঞ্জেলেসের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার দ্বিতীয় মেয়াদ ২০২২ সালে শেষ হবে। এর আগে লস এঞ্জেলেস সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হোন তিনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত