আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় ১ বিলিয়ন ডলারের অবৈধ গাঁজা জব্দ

ক্যালিফোর্নিয়ায় ১ বিলিয়ন ডলারের অবৈধ গাঁজা জব্দ

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চল থেকে ১ দশমিক ১৯ বিলিয়ন ডলারের অবৈধ গাঁজা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (৮ জুলাই) লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট এই তথ্য নিশ্চিত করে বলেন, দশদিন ব্যাপী স্টিং অপারেশন চালিয়ে অবৈধ গাঁজাগুলো জব্দ করা হয়েছে।

শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, এই অভিযানে ১৬ টন গাঁজা উদ্ধার করা হয়েছে। দু'শো স্থান শনাক্ত করে এই অভিযানগুলো পরিচালনা করা হয়।

শেরিফ অ্যালেক্স ভিয়ানুয়েভা এক টুইটার বিবৃতিতে জানান, জুন মাসের ৮ তারিখ থেকে এই অভিযানের পরিকল্পনা করা শুরু হয়।

গত দশদিন ব্যাপী অভিযান চালিয়ে ২২ জন দাগী আসামী এবং ১২৮ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়। এই সময় ৩ লাখ ৭৫ হাজার গাঁজা গাছ ও ৩৩ হাজার ৪৮০ পাউণ্ড চাষকৃত গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে ৬৫টি বাহন, ১৮০টি জন্তু এবং ২৮ হাজার ডলার উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গাঁজা চাষ ও পাচারের সাথে আন্তর্জাতিক সংঘবদ্ধ অপরাধী চক্র জড়িত। ল্যাংকেস্টারের মেয়র রেক্স প্যারিস বলেন, আমরা সংঘবদ্ধ চক্রের বিষয়ে কথা বলছি। এটি কোনো সাধারণ গাঁজা ব্যবসায়ীদের বিষয় নয়। বিষয়টি বেশ গুরুতর'।

এর আগে ২০১৮ সালে বিনোদনমূলক ব্যবহারের জন্য ক্যালিফোর্নিয়ায় গাঁজা বৈধ ঘোষণা করা হয়। এরপর থেকেই অবৈধ গাঁজা চাষ বেড়ে যায়।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ব্যুরো জানায়, ২০২০ সালের থেকে ২০২১ সালে অবৈধ গাঁজা চাষের খবর বেড়েছে ৩৫০টি।

এর আগে বৈধ গাঁজা শিল্প টিকিয়ে রাখতে ১০০ মিলিয়ন ডলারের প্রণোদনা বরাদ্দ প্রস্তাব গৃহীত করে ক্যালিফোর্নিয়ার আইনসভা।

এই শিল্প উন্নত হলে এর সবচেয়ে বড় সুবিধাভোগী হবে লস এঞ্জেলেস কাউন্টি। প্রায় পাঁচ বছর আগে প্রস্তাবনা ৬৪ এর আওতায় গাঁজার বিনোদনমূলক ব্যবহারের পক্ষে রায় দেন বাসিন্দারা।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম এই অর্থ বরাদ্দের প্রস্তাব করেন। যেসব প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স আছে, সেসব সিটি ও কাউন্টিতে এই গ্রান্ট দেওয়া হবে।

গেভিন নিউসাম বলেন, 'আমাদের একটি বৈধ এবং পরিকল্পিত গাঁজার বাজার তৈরি করতে হবে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত