আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

টিকা নেওয়ার পর করোনা আক্রান্ত এক ব্যক্তি, ছড়িয়েছে পরিবারেও

টিকা নেওয়ার পর করোনা আক্রান্ত এক ব্যক্তি, ছড়িয়েছে পরিবারেও

ছবি: এলএবাংলাটাইমস

টিকার পূর্ণ ডোজ গ্রহণের পরেও করোনা আক্রান্ত হলেন ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তি। সংক্রমণ ছড়িয়ে গেছে পরিবারেও।

কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ওই ব্যক্তি ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

তবে কর্তৃপক্ষ জানায়, করোনার সংক্রমণ থেকে বাঁচার সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো টিকা গ্রহণ।

ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে টিকা গ্রহণ করার পরেও ওই যুগল করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, ভারতে প্রথম শনাক্ত হওয়া এই ডেল্টা ভ্যারিয়েন্ট বর্তমানে রাজ্যের প্রধান সংক্রামক হয়ে উঠেছে৷

স্বাস্থ্য কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা বলছেন, এই ডেল্টা ভ্যারিয়েন্ট অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে অনেক বেশি সংক্রামক। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। যেসব বাসিন্দা টিকা গ্রহণ করেনি, তাদের জন্য এই ভ্যারিয়েন্ট বেশ ভয়ানক হয়ে উঠতে পারে।

সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, টিকার পূর্ণ ডোজ গ্রহণ করলে হাসপাতালে ভর্তি হওয়ার মতো ঝুঁকি ও অনেক অসুস্থ হয়ে যাওয়ার ঝুঁকি কমে যায়।

সিডিসি জানায়, জুলাই মাসের ৩ তারিখের পর মোট শনাক্তের ৫১ দশমিক ৩ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্টের (B.1.617.2) কারণে হয়েছে।

ক্যালিফোর্নিয়ায় আক্রান্ত হওয়া ওই যুগল জানায়, তারা লাস ভেগাসে ঘুরতে গিয়েছিল। টিকার পূর্ণ ডোজ গ্রহণ করা থাকায় তাদের মধ্যে একজন মাস্ক ব্যবহার করেনি। পরে অন্য আরেকজনও সংক্রমিত হয়।

সাম্প্রতিক সময়ে লস এঞ্জেলেস কাউন্টিতেও ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা আবারো বাড়তে শুরু করেছে।

লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর ড. বারবারা ফেরের বলেন, 'সোমবারে আক্রান্ত এবং হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৯৯ শতাংশ কোনো টিকা গ্রহণ করেনি। এছাড়া আক্রান্তদের ৮৭ শতাংশ ৫০ বছরের কম বয়েসী'।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সপ্তাহজুড়েই আক্রান্তের সংখ্যা এক হাজারের উপরে ছিল। রবিবার আক্রান্ত ছিল ১ হাজার ১১৩, শনিবারে ১ হাজার ৯৪ জন ও শুক্রবারে ১ হাজার ১০৭ জন।

মার্চের পর সাম্প্রতিক সময়েই সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। বিধিনিষেধ শিথিল হয়ে যাওয়া, ভ্যারিয়েন্টের প্রভাব ও টিকা নিতে অনাগ্রহই এই বর্ধিত সংখ্যার কারণ।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, যারা টিকা গ্রহণ করেনি তাদের জন্য ডেল্টা ভ্যারিয়েন্ট কতোটা ভয়ানক, তা এই বর্ধিত সংখ্যার মাধ্যমেই বুঝা যাচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত লস এঞ্জেলেসের ৫৯ শতাংশ বাসিন্দা অন্তত টিকার এক ডোজ হলেও গ্রহণ করেছেন। কিন্তু এখনো লাখ-লাখ বাসিন্দা যারা টিকা গ্রহণ করেনি, তারা ঝুঁকির মধ্যে রয়েছে৷

বিশেষজ্ঞরা বলছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে গত দুই সপ্তাহ যাবত লস এঞ্জেলেস কাউন্টিতে ধারাবাহিকভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

এর আগে ভারত এবং ব্রিটেনে ছড়ি ঘুরিয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট। এর প্রভাবে দুই দেশে করোনা আক্রান্তের সংখ্যা মারাত্মক বৃদ্ধি পায়।

ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সিংহভাগ রোগীর দেহেই ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হচ্ছে৷


এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত