আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে রবিবার থেকে কার্যকর হবে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা

লস এঞ্জেলেসে রবিবার থেকে কার্যকর হবে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা

ছবি: এলএবাংলাটাইমস

রবিবার (১৮ জুলাই) রাত ১১টা ৫৯ মিনিট থেকে লস এঞ্জেলেসে ইনডোর প্লেসগুলোতে বাসিন্দাদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহার শুরু করতে হবে৷ লস এঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, টিকার পূর্ণ ডোজ গ্রহীতাদেরও এই নিয়মে মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে।

সাম্প্রতিক সময়ে লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা সংক্রমণ ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দুইটিই বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সংক্রমণ 'কমিউনিটি স্প্রেড' আকার ধারণ করতে পারে। টানা কয়েকদিন আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাওয়ায় এই আশঙ্কা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

লস এঞ্জেলেস কাউন্টি হেলথ অফিসার ড. মুন্টু ডেভিস বলেন, 'আমরা খুব অল্প সময়ের মধ্যেই সংক্রমণ খুব দ্রুত বৃদ্ধি পেতে দেখেছি। সংক্রমণ, হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ও শনাক্তের হার কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত'।

গত এক মাস ধরে লস এঞ্জেলেস কাউন্টিতে ডেল্টা ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রে প্রধান সংক্রামক হয়ে উঠেছে। এরই মধ্যে মার্চের পর টানা সর্বোচ্চ শনাক্তের হার বেড়ে গেছে।

কাউন্টি পাবলিক হেলথ ডাটা বিশ্লেষণ করে দেখা গেছে, ১৮ থেকে ৪৯ বছর বয়েসী বাসিন্দাদের মধ্যে সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শুক্রবারে শনাক্তদের মধ্যে ৭১ শতাংশ বাসিন্দাই তরুণ ও মধ্যবয়েসী।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে ৯৯ শতাংশ বাসিন্দাই টিকা গ্রহণ করেননি। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) প্রধান ড. রোচেল ওয়ালেনস্কি জানান, দেশজুড়ে মোট করোনা আক্রান্তের ৯৭ শতাংশ বাসিন্দা কখনো টিকা গ্রহণ করেনি।

টিকা গ্রহণের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, লস এঞ্জেলেসের ৬০ শতাংশ বাসিন্দা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে অন্তত ৭০ শতাংশ বাসিন্দা টিকার অন্তত এক ডোজ গ্রহণ করেছেন। তবে এখনো লাখ-লাখ বাসিন্দা টিকা গ্রহণ করেনি।

ড. মুন্টু ডেভিস বলেন, সামাজিক দূরত্ব এবং বিধিনিষেধ আরোপ না করেও মাস্ক ব্যবহার আইন জারি করে করোনার কমিউনিটি সংক্রমণ বন্ধ করা যায়।

লস এঞ্জেলেসের পাশাপাশি লং বিচ কর্তৃপক্ষও ইনডোর প্লেসে মাস্ক ব্যবহারের বিষয়টি প্রণয়ন করেছে।

লস এঞ্জেলেস কাউন্টি ইনডোর প্লেসে মাস্ক ব্যবহার করার নির্দেশনা জারি করলেও রাজ্য কর্তৃপক্ষ ও সিডিসি জানিয়েছে, যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, ইনডোর প্লেসে তাদের মাস্ক ব্যবহার করপ্তে হবে না।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত