আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

টিকার পূর্ণ ডোজ গ্রহণ করলেও কেনো মাস্ক ব্যবহার জরুরি? জানুন বিশেষজ্ঞ মতামত

টিকার পূর্ণ ডোজ গ্রহণ করলেও কেনো মাস্ক ব্যবহার জরুরি? জানুন বিশেষজ্ঞ মতামত

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা আবারো ইনডোর পাবলিক প্লেসে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের নির্দেশনা জারি করেছে। শনিবার (১৭ জুলাই) রাত ১১টা ৫৯ মিনিট থেকে নির্দেশনাটি কার্যকর হবে।

লস এঞ্জেলেস কাউন্টিতে সম্প্রতি করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। মূলত এই কারণেই কাউন্টিতে আরেক দফা বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আদেশ জারি করা হয়েছে। কাউন্টিতে বিগত ছয়দিন ধরেই দৈনিক এক হাজারের বেশি বাসিন্দার শরীরে করোনা শনাক্ত হচ্ছে।

যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, ইনডোর পাবলিক প্লেসে তাদেরকেও মাস্ক ব্যবহার করতে হবে৷ এই সিদ্ধান্তটি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) নির্দেশনা অনুসারে মাস্ক ব্যবহার করতে প্রয়োজন বোধ করছেন না।

মেন্ড আর্জেন্ট কেয়ারের সিইও ড. এন্থনি কার্ডিলো বলেন, ‘ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদেরও মাস্ক ব্যবহার করতে হবে।‘

তিনি জানান যে মাস্ক ব্যবহারের এই নির্দেশনাটি সম্পূর্ণরূপে কার্যকর না হলে আবারো আরো কঠোর বিধিনিষেধ আরোপের প্রয়োজন হতে পারে।

কার্ডিলো বলেন, ‘মাস্ক ব্যবহারের আদেশটি সম্পূর্ণরূপে কার্যকর হলে আমাদেরকে আবার লকডাউনে ফিরে যেতে হবে না।‘

তিনি আরো জানান, যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, করোনা ভাইরাসের সংস্পর্শে আসলেও কোনো প্রকার লক্ষণ দেখা তাদের মধ্যে দেখা যাবে না। কিন্তু তারা অন্যদের মধ্যে এই ভাইরাসটি ছড়িয়ে দিতে সক্ষম।

কার্ডিলো বলেন, ‘টিকা নিলে আপনি গুরুতরভাবে অসুস্থ হবে না। কিন্তু টিকা ভাইরাসের সংক্রমণ বন্ধ করতে পারে না। ভাইরাসের সংক্রমণ বন্ধ করার সর্বোত্তম উপায় হলো মাস্ক ব্যবহার করা।'

এলএবাংলাটাইমস/এমডব্লিউ/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত