আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় বেড়েছে বায়ু দূষণ

ক্যালিফোর্নিয়ায় বেড়েছে বায়ু দূষণ

ছবি: এলএবাংলাটাইমস

এই বছরের ফোর্থ অফ জুলাইয়ে আতশবাজি উৎসবের কারণে ক্যালিফোর্নিয়া রাজ্যে বায়ুদূষণের পরিমাণ গত সেপ্টেম্বরের ববক্যাট দাবানলের পর সর্বোচ্চ মাত্রায় পৌঁছিয়েছে। সাউথ কোস্ট এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট ডিস্ট্রিক জানায় যে, গত এক দশকে স্বাধীনতা দিবসের জন্য দ্বিতীয় সর্বোচ্চ দূষণের মাত্রা এই বছর দেখা গিয়েছে।

SCAQMD জানায় যে, বিগত বছরের ফোর্থ অফ জুলাইগুলোর তুলনায় এই বছর বায়ুতে সূক্ষ্ম বস্তুকণার পরিমাণ অত্যাধিকমাত্রায় বেশি ছিলো। তাদের মতে, অবৈধ ব্যক্তিগত ও ব্যবসায়িক আতশবাজি অনুষ্ঠানগুলোর কারণে বায়ু দূষণের হার ভয়াবহমাত্রায় বৃদ্ধি পেয়েছে।

সংস্থাটির কর্মকর্তারা জানায় যে,এই অতিরিক্ত সূক্ষ্ম বস্তুকণা মানুষের স্বাস্থ্যের উপর বিরুপ প্রভাব ফেলতে পারে। হার্ট অ্যাটাক, এজমা, ফুসফুসের কর্মক্ষমতা কমে যাওয়ার মতো মরণঘাতী রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে। কর্মকর্তারা যে পর্যন্ত বায়ুর গুনমান স্বাভাবিক না হচ্ছে সে পর্যন্ত জনগণকে ঘরের ভিতরে থাকার অনুরোধ জানায়। দরজা-জানালা বন্ধ রাখার পাশাপাশি বায়ু বিশুদ্ধিকরণের জন্য এয়ার কন্ডিশনিং বা এয়ার পিউরিফায়ার ব্যবহারের পরামর্শ দেন।

সংস্থাটি সাউথল্যান্ড ভ্যালি ও কাউন্টির অভ্যন্তরীণ জায়গাগুলোতে ‘অস্বাস্থ্যকর’ থেকে ‘বিপদজনক’ বায়ু দূষণ দেখতে পেয়েছে। সান বার্নাডিনো কাউন্টিতে অবস্থিত অন্টারিও শহরের বায়ু দূষণের মাত্রা সবচেয়ে বেশি বলে তারা জানিয়েছে।

AQMD এর মতে, সাউথ কোস্ট এয়ার বেসিনে বিগত বছরগুলোর তুলনায় এই বছর PM2.5 এর পরিমাণ ৭০গুন বেশি ছিলো।  উল্লেখ্য যে, লস এঞ্জেলেস কাউন্টি, অরেঞ্জ কাউন্টি এবং রিভারসাইড কাউন্টি ও সান বার্নাডিনো কাউন্টির কিছু অংশ সাউথ কোস্ট এয়ার বেসিনে অবস্থিত।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত