আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলসে সংক্রমণ বৃদ্ধি, বন্ধ হচ্ছে রেস্টুরেন্ট

লস এঞ্জেলসে সংক্রমণ বৃদ্ধি, বন্ধ হচ্ছে রেস্টুরেন্ট

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে পুনরায় করোনার হার বৃদ্ধি পাওয়া কারণে কিছু কিছু রেস্টুরেন্ট সাময়িকভাবে নিজেদের বন্ধ রাখছে। মূলত ক্রেতা ও কর্মচারীদের সুরক্ষার জন্যই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিচ্ছে।

ফেয়ারফ্যাক্স ডিস্ট্রিক্টের ভিলেজ ইডিয়ট  গত কয়েক দিন ধরে বন্ধ থাকার পরে বৃহস্পতিবার পুনরায় চালু হয়েছে। রেস্টুরেন্টটির কর্মচারীদের মধ্যে করোনা সংক্রমিত হওয়ার কারণে রেস্টুরেন্টটি সাময়িকভাবে বন্ধ ছিলো,

সোমবারে রেস্টুরেন্টটি একটি ইনস্ট্রাগ্রাম পোস্টে বলে ‘সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। দুর্ভাগ্যবশত, আমাদের কর্মচারীদের মধ্যে একজন করোনা আক্রান্ত হয়েছেন। তাই, করোনা পরীক্ষার জন্য  আগামী কয়েকদিন আমরা বন্ধ থাকবো।‘

পশ্চিম হলিউডের বোটেগা লুই সাময়িক সময়ের জন্য তাদের দরজা বন্ধ করে দিয়েছে।

রেস্টুরেন্টটি একটা ইনস্ট্রাগ্রাম পোস্টে বলে ‘ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে ও  আমাদের কর্মচারী এবং গ্রাহকদের সুরক্ষার খাতিরে আমরা কয়েকদিনের জন্য বন্ধ থাকবো।‘

এলএ কাউন্টির স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবারে ২,৭৬৭ টি নতুন কেস রিপোর্ট করেছে। মাত্র এক সপ্তাহের মধ্যে সংক্রমণের হার ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে । পাশাপাশি এক মাস আগের পরিসংখ্যানের চেয়ে ২০ গুণ বেশি বৃদ্ধি পেয়েছে।

যদি রাজ্য এখনও কালার-কোডেড টিয়ার সিস্টেম ব্যবহার করত, তাহলে এলএ কাউন্টি  সবচেয়ে সীমাবদ্ধ বেগুনি স্তরের অন্তর্ভুক্ত হতো। এর ফলে স্বাভাবিক জীবন-যাপন ব্যাহত হতো।

এই কারণেই অঞ্চল জুড়েই ডাক্তাররা সবাইকে ভ্যাক্সিন নেওয়ার পরামর্শ দিচ্ছে। 

এলএ কাউন্টি সাম্প্রতিককালে মাস্ক ব্যবহারকে পুনরায় বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করেছে। এর ফলে ভ্যাক্সিনেটেড ব্যক্তিদেরও ইনডোর পাবলিক স্পেসে মাস্ক ব্যবহার করতে হবে।

লস এঞ্জেলসের কিছু কিছু বার প্রবেশের জন্য ভ্যাক্সিনেশনের প্রমাণ দাবি করছে।

স্বাস্থ্যকর্মীদের মতে, অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি মাস্ক ব্যবহার না করার কারণেও করোনা বৃদ্ধি পাচ্ছে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

 

শেয়ার করুন

পাঠকের মতামত