আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজারের বেশি বাসিন্দা

লস এঞ্জেলেসে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজারের বেশি বাসিন্দা

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে ১৩ ফেব্রুয়ারির পর আবারো সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের রেকর্ড হলো। লস এঞ্জেলেসে শুক্রবার (২৩ জুলাই) তিন হাজারের উপর বাসিন্দার শরীরে করোনা শনাক্ত হলো।

লস এঞ্জেলেস কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট সূত্রমতে, শুক্রবার (২৩ জুলাই) লস এঞ্জেলেস কাউন্টিতে ৩ হাজার ৫৮ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১২ লাখ ৭৯ হাজার ১৭১ জন।

এছাড়া শুক্রবার করোনার কারণে মারা গেছেন ৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা হলো ২৪ হাজার ৬১৪ জন।

গত চারদিনে লস এঞ্জেলেসে ১০ হাজারের উপর বেশি বাসিন্দার শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে টানা তিনদিন সংক্রমণের হার ২ হাজার ৫০০ জনের বেশি ছিল।

বিশেষজ্ঞরা বলছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে গত দুই সপ্তাহ যাবত লস এঞ্জেলেস কাউন্টিতে ধারাবাহিকভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

এর আগে ভারত এবং ব্রিটেনে ছড়ি ঘুরিয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট। এর প্রভাবে দুই দেশে করোনা আক্রান্তের সংখ্যা মারাত্মক বৃদ্ধি পায়।

ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সিংহভাগ রোগীর দেহেই ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হচ্ছে৷

রাজ্যের তথ্য অনুসারে, শুক্রবার লস এঞ্জেলেস কাউন্টির হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল ৬৮৮ জন। জরুরি বিভাগে ভর্তি রয়েছে ১৪৬ জন। মার্চের শেষে এটিই সর্বোচ্চ হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা৷ এর আগের দিন বৃহস্পতিবার হাসপাতালে রোগী ছিল ৬৫৫ জন ও জরুরি বিভাগে রোগী ভর্তি ছিল ১৪৬ জন।

শুক্রবারে কাউন্টিতে গড় শনাক্তের হার ছিল ৫ দশমিক ২ শতাংশ। বৃহস্পতিবারেও শনাক্তের হার কাছাকাছিই ছিল। এর এক মাস আগে শনাক্তের হার ছিল মাত্র দশমিক ৭ শতাংশ।

গত এক মাস ধরে লস এঞ্জেলেস কাউন্টিতে ডেল্টা ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রে প্রধান সংক্রামক হয়ে উঠেছে। এরই মধ্যে মার্চের পর টানা সর্বোচ্চ শনাক্তের হার বেড়ে গেছে।

কাউন্টি পাবলিক হেলথ ডাটা বিশ্লেষণ করে দেখা গেছে, ১৮ থেকে ৪৯ বছর বয়েসী বাসিন্দাদের মধ্যে সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শুক্রবারে শনাক্তদের মধ্যে ৭১ শতাংশ বাসিন্দাই তরুণ ও মধ্যবয়েসী।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে ৯৯ শতাংশ বাসিন্দাই টিকা গ্রহণ করেননি। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) প্রধান ড. রোচেল ওয়ালেনস্কি জানান, দেশজুড়ে মোট করোনা আক্রান্তের ৯৭ শতাংশ বাসিন্দা কখনো টিকা গ্রহণ করেনি।

টিকা গ্রহণের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, লস এঞ্জেলেসের ৬০ শতাংশ বাসিন্দা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে অন্তত ৭০ শতাংশ বাসিন্দা টিকার অন্তত এক ডোজ গ্রহণ করেছেন। তবে এখনো লাখ-লাখ বাসিন্দা টিকা গ্রহণ করেনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত