আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনা বাড়লেও বন্ধ থাকছে না ক্যালিফোর্নিয়ার শিক্ষাপ্রতিষ্ঠান

করোনা বাড়লেও বন্ধ থাকছে না ক্যালিফোর্নিয়ার শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি: এলএবাংলাটাইমস

আসন্ন শরৎকালেই ক্যালিফোর্নিয়া রাজ্যের স্কুলগুলো খুলে দেওয়া হবে। রাজ্যজুড়ে করোনা বাড়লেও কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অনড় থাকবে বলে জানিয়েছে।  .

শুক্রবারে (২৩ জুলাই) স্টেট সুপারিটেন্ডেন্ট অফ  পাবলিক ইন্সট্রাকশন টনি থুরমন্ড এ ব্যাপারে বিস্তারিত জানান। তিনি হাইল্যান্ড পার্কের মন্টে ভিস্তা এলিমেন্টারি স্কুল পরিদর্শনে এসেছিলেন।

থুরমন্ড বলেন ‘অবশ্যই আমাদের প্রতিনিয়ত করোনার হার পর্যবেক্ষণ করতে হবে। কিন্তু CDC ও ক্যালিফোর্নিয়ার জনস্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে আমাদেরকে একটি গাইডলাইন দিয়েছে। সেখানে বলা হয়েছে যে যদি সবাই মাস্ক ব্যবহার করে ও টিকা নিতে সক্ষম ব্যক্তিরা টিকা নেয়, তাহলে আমরা সুরক্ষিতভাবেই স্কুলগুলো পরিচালনা করতে পারব।‘

ইতোমধ্যে ক্যালিফোর্নিয়া রাজ্যজুড়ে করোনার প্রকোপ বাড়ছে। উচ্চ সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে প্রতিদিন ক্যালিফোর্নিয়া রাজ্যে ১০০০ এর অধিক করোনা রোগী পাওয়া যাচ্ছে। সংক্রমণের হার টিকা নেয়নি এমন জনগোষ্ঠীর মধ্যেই বেশি।

১২ বছরের কম বাচ্চারা টিকা নেওয়ার যোগ্য না। এটির কারণে প্রাথমিক বিদ্যালয়গুলো করোনার হটস্পটে পরিণত হতে পারে।

এলএ কাউন্টির জনস্বাস্থ্য ডিরেক্টর বারবারা ফেরার জানান যে ১২ থেকে ১৭ বছর বয়সী বাচ্চাদের মধ্যে মাত্র ৩৯ শতাংশ টিকা গ্রহণ করেছে। এদ্বারা, করোনার বিরুদ্ধে শক্তিশালী ইমিউনিটি তৈরি করা সম্ভব না বলেও তিনি জানান।

এলএ কাউন্টি স্কুল বোর্ড বলছে যে শিক্ষার্থীরা সবসময় মাস্ক ব্যবহার করবে। যদি সংক্রমণের হার যথেষ্ট পরিমাণে কমে, তবে মিডল ও হাইস্কুলগুলোর স্কুল ভবনের বাইরে মাস্ক ব্যবহারের  প্রয়োজন হবে না।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

 

শেয়ার করুন

পাঠকের মতামত