আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার কুখ্যাত সিরিয়াল কিলারের 'স্বাভাবিক মৃত্যু'

ক্যালিফোর্নিয়ার কুখ্যাত সিরিয়াল কিলারের 'স্বাভাবিক মৃত্যু'

ছবি: এলএবাংলাটাইমস

'ডেটিং গেইম কিলার' খ্যাত ক্যালিফোর্নিয়ার কুখ্যাত সিরিয়াল কিলার রডনি আলকালা (৭৭) স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। ১২ বছরের একটি মেয়ে শিশু ও চারজন নারীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত হয়ে কারাগারে আটক ছিলেন।

শনিবার (২৪ জুলাই) ভোরের দিকে ক্যালিফোর্নিয়ার কোরকোরান স্টেট প্রিজনের কাছে হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানায় কর্তৃপক্ষ।

আলকালা ডেটিং গেইম কিলার নামে বেশি পরিচিত৷ তিনি একটি টিভি শো'তে যোগ দিয়ে এ খ্যাতি অর্জন করেন। পরে ২০১০ সালে তিনি দোষী প্রমাণিত হয়।

ক্যালিফোর্নিয়ায় হত্যাকাণ্ড চালানোর পাশাপাশি নিউ ইয়র্কের দুই নারীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হোন রডনি।

আলকালাকে লস এঞ্জেলেস থেকে রবিন স্যামসো নামের এক মেয়েশিশুকে অপহরণ এবং হত্যার দায়ে প্রথম অরেঞ্জ কাউন্টিতে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।

পরে ক্যালিফোর্নিয়া সুপ্রিম কোর্ট তার শাস্তি স্থগিত করে পুনরায় বিচারের মুখোমুখি করায়। পরে আবার একই অপরাধে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত হোন তিনি। পরে সেটিও আবার ২০০৩ সালে রদ হয়ে যায়।

পরবর্তী বছরগুলোতে বেশকিছু হত্যাকাণ্ডের সাথে আলকালার ডিএনএ যোগসূত্র খুঁজে পাওয়া গেলে আবারো বিচারের মুখোমুখি করা হয় তাকে।

পরে ২০১০ সালের ট্রায়ালে ১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ১৮ থেকে ৩২ বছরের চারজন নারীকে হত্যা ও ১২ বছরের মেয়ে শিশুকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় তাকে।

পরে ১৯৭১ থেকে ১৯৭৭ সালের মধ্যে নিউ ইয়র্কে দুই নারীকে হত্যার অভিযোগে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে।

ক্যালিফোর্নিয়া স্টেট প্রিজন কর্তৃপক্ষ জানায়, রডনি আলকালা অন্যান্য আরো হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে৷

রডনি আলকালার মৃত্যু নিয়ে এর থেকে বেশি তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

ক্যালিফোর্নিয়ার কারাগারে বর্তমানে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ৭০০ অপরাধী রয়েছে। তবে গভর্নর গেভিন নিউসামের আদেশে এসব মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত