আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার দাবানলে উচ্ছেদের মুখে হাজারো মানুষ

ক্যালিফোর্নিয়ার দাবানলে উচ্ছেদের মুখে হাজারো মানুষ

ছবি: এলএবাংলাটাইমস

নরদার্ন ক্যালিফোর্নিয়ায় এখনো দুইটি বৃহৎ দাবানল সক্রিয় রয়েছে৷ দমকল কর্মীরা শনিবারেও (২৪ জুলাই) দাবানল দুইটি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। দাবানলের কারণে অত্র অঞ্চলের বাসিন্দাদের বাড়ি ত্যাগ করে অন্যত্র সরে যেতে হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দ্য ডিক্সি ফায়ারে এখন পর্যন্ত ১ লাখ ৮১ হাজার ২৮৯ একর জমি পুড়ে গেছে এবং শনিবার পর্যন্ত ১৪ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এর ফলে প্লুমাস কাউন্টির অনেক বাসিন্দাদের অন্যত্র সরে যেতে হয়েছে। দাবানলের আগুণে ১৬টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৭ হাজার বাড়ি হুমকির মুখে রয়েছে।

দ্য ফায়ারের পাবলিক ইনফরমেশন অফিসার ক্যাপ্টেন মিটচ ম্যাটলো বলেন, এই আগুনে গাছের গুড়ি থেকে শুরু করে ঘাস, সকল কিছুই ভস্মীভূত হয়ে যাচ্ছে৷ এগুলো শুকনা থাকায় আগুন আরো দ্রুত ছড়িয়ে যাচ্ছে।

মেটলো বলেন, 'এই মৌসুমে এই অঞ্চল এতো শুষ্ক থাকার কথা নয়। এটি সাধারণ শরতের শেষে বৃষ্টি হওয়ার আগে হয়ে থাকে। এবার এগুলো মৌসুমের আগে শুষ্ক হয়ে যাওয়ায় আগুন নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে'।

এদিকে নেভাদা সীমান্তের ১২০ মাইল দক্ষিণপূর্বে ৬৫ হাজার ১৫২ একর জমিতে আরেকটি দাবানলের সূত্রপাত হয়েছে। আগুন ক্রমশ ছড়িয়ে যেতে শুরু করায় ২ হাজার ৪০০ জন বাসিন্দা অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে।

নেভাদা কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল পর্যন্ত এই দাবানলটির মাত্র চার শতাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। ক্যালিফোর্নিয়ার অ্যালপাইন কাউন্টির প্রায় ১৫টি বাড়ি ও ডোগলাস কাউন্টির ১৩টি বাড়ি পুড়ে গেছে।

ম্যাটলো জানান, ওই অঞ্চলে দীর্ঘমেয়াদী খরার কারণে সূর্যের তাপে সবকিছু উত্তপ্ত হয়ে ছিল। ফলে সহজেই আগুন ধরে গেছে৷

তিনি বলেন, 'আবহাওয়া সাধারণ সময়ের থেকে বেশি উষ্ণ। আর এই সবকিছু মিলিয়ে সহজেই দাবানল উস্কে যাচ্ছে'।

ম্যাটলো জানান, ডিক্সি ফায়ার নিয়ন্ত্রণে ৪ হাজার ২০০ জন দমকল কর্মী নিয়োজিত রয়েছেন। আর নেভাদার দাবানল নিয়ন্ত্রনে ১ হাজার ২০০ জন কর্মী নিয়োজিত আছে৷ স্থানগুলো খুব সংকীর্ণ এবং আবহাওয়া ঝড়ো হওয়ায় আগুন নিয়ন্ত্রনে বেগ পেতে হচ্ছে।

ক্যালিফোর্নিয়ায় এই বছরের জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে৷ গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাওয়ায় তাপমাত্রা বাড়ছে, সেই সাথে বাড়ছে দাবানলের সংখ্যা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত